,

নিষিদ্ধের পরও ‘টিকটক’ ব্যবহার করছেন সানি লিওন!

news-image

বিনোদন ডেস্ক : পর্নোগ্রাফিতে উৎসাহ দেয় এমন অভিযোগ এনে ভারতে নিষিদ্ধ করা হয় টিকটক অ্যাপ। গত ৮ এপ্রিল চাইনিজ এই মোবাইল অ্যাপটি নিষিদ্ধ করতে কেন্দ্রকে নির্দেশ দেন মাদ্রাজ হাইকোর্ট। কিন্তু হাইকোর্টের এই রায়ে কিছু আসে যায় না বলিউড অভিনেত্রী সানি লিওনের। সম্প্রতি তার একাধিক ভিডিও যেন তাই প্রমাণ করছে।

আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়েছে, মাদ্রাজ হাইকোর্টের রায়ের পরেই একাধিক গানের সঙ্গে নেচে,সেই সব ভিডিও টিকটকের মাধ্যমে শেয়ার করেছেন সানি লিওন। আর সেই সব ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।

ভারতীয় গায়ক দালের মেহেন্দির বিখ্যাত ‘বোলো তারারা’ গান ছাড়াও বেশ কয়েকটি গানের তালে সঙ্গে নেচেছেন এই অভিনেত্রী। টিকটক অ্যাপ ব্যবহার করে সানির নাচের ভিডিওগুলো ভাইরাল হয়েছে ব্যাপকভাবে। ভিডিওগুলোতে সানির সঙ্গে নাচতে দেখা গেছে তার বন্ধু শেহজাদা আকশু কক্করকে।

শুধু হিন্দি গানই নয়, একটি বাংলা গানেও নেচেছেন সানি। গানের নাম, ‘প্রথম বিয়ে করলাম আমি, জেলা বর্ধমান’। এই গানে সানি যে খুব উপভোগ করে নেচেছেন তা তার নাচেই ফুটে উঠেছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর