,

বিকেলে পারিবারিক কবরস্থানে নুসরাতের দাফন

news-image

নিজস্ব প্রতিবেদক : ফেনীর সোনাগাজী সাবের পাইলট হাইস্কুল মাঠে বাদ আসর জানাজা হবে পরীক্ষাকেন্দ্রে আগুনে ঝলসে দেওয়া মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফির। এর পর বিকেলেই তাকে পারিবারিক কবরস্থানে সমাহিত করা হবে।

এদিকে আজ বৃহস্পতিবার সকালেই নুসরাতের মরদেহ ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয়েছে। সকাল ৯টার দিকে তার মরদেহ হাসাতালের হিমঘর থেকে নিয়ে যাওয়া হয়।

এর আগে গতকাল বুধবার রাত সাড়ে ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান নুসরাত। ঢামেকের বার্ন ইউনিটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন এ তথ্য নিশ্চিত করেন।

সেই মাদ্রাসাছাত্রীর পরিবার জানিয়েছে, ময়নাতদন্ত সম্পন্ন হওয়ার পর ফেনীর সোনাগাজীতে নেওয়া হবে তার মরদেহ। সেখানে আসরের নামাজের পর সোনাগাজী সাবরে পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে হবে জানাজা। পরে দাফন করা হবে পৌরসভার উত্তর চরচান্দিয়া গ্রামের পারিবারিক কবরস্থানে।

আগুনে ঝলসে দেওয়ার ৫ দিন পর গতকাল বুধবার রাতে মারা যান ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে চিকিৎসাধীন নুসরাত। গত শনিবার পরীক্ষা হল থেকে ডেকে নিয়ে তার গায়ে আগুনে ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। এ ঘটনায় দায়ের মামলায় প্রধান আসামি মাদ্রাসার অধ্যক্ষ সিরাজ উদ দৌলা’সহ গ্রেপ্তার হয়েছে ৯ জন। পলাতক রয়েছে পাঁচজন।

এ ঘটনায় অধ্যক্ষ সিরাজ উদ দৌলার সাত দিন, একই মাদ্রাসার ইংরেজি বিভাগের প্রভাষক আবছার উদ্দিন ও সহপাঠী আরিফুল ইসলামকে পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত।

এর আগে মঙ্গলবার একই আদালত আসামি নুর হোসেন, কেফায়াত উল্লাহ, মোহাম্মদ আলাউদ্দিন ও শাহিদুল ইসলামকে পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেন। প্রত্যেককেই সাতদিন করে রিমান্ডে নেওয়ার আবেদন জানানো হয়েছিল।

এ ছাড়া মঙ্গলবার রাতে আটক উম্মে সুলতানা পপি (অধ্যক্ষের শ্যালিকার মেয়ে) এবং বুধবার সন্ধ্যায় মামলার এজাহারনামীয় আসামি যোবায়ের হোসেনকে আদালতে হাজির করে সাত দিন করে রিমান্ডের আবেদন করে পুলিশ। আবেদনের ওপর আজ শুনানি হবে।

এদিকে গতকালই মামলাটি পিবিআই’এ স্থানান্তর করা হয়। প্রত্যাহার করা হয়েছে সোনাগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি)।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর