,

এমন জয় বার্সেলোনাও আশা করেনি!

news-image

স্পোর্টস ডেস্ক : আর্নেস্তো ভালভার্দে চুপচাপ পায়চারি করছেন। উত্তেজনা যা আছে সব ভেতরে-ভেতরে। বেশ নির্ভার বার্সেলোনা কোচ। আর ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ ওলে গানার সোলসকায়ের অস্থির, উত্তেজিত…ছোটাছুটি করছিলেন এদিক-সেদিক! বুধবার রাতে ওল্ড ট্রাফোর্ডে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনাল ম্যাচ চালাকালে ডাগআউটের দৃশ্য এটি। যেন মাঠেরই প্রতিচ্ছবি। ম্যানইউ খেলোয়াড়েরা যেন রাজ্যের চাপ নিয়ে খেলছেন, কিসের যেন অস্থিরতা। মুদ্রার অন্য পিঠে বার্সেলোনার খেলোয়াড়দের মনে হলো বেশ গোছালো, শান্ত। স্বাগতিকেরা এই অস্থিরতার খেসারত দিয়েছে শেষ পর্যন্ত। লুক শয়ের আত্মঘাতী গোলে প্রথম লেগের ম্যাচ হেরেছে ১-০ গোলের ব্যবধানে। ইংলিশদের মাঠে বার্সেলোনাও হয়তো আশা করেনি এমন সহজভাবে ম্যাচ জিতবে!

ম্যানইউ পুরো ম্যাচে গোলমুখে যে ১০টি শট নিয়েছে, তার সব কটিই এলোমেলো, বেপথু। পগবা-লুকাকুদের মতোই দিশেহারা! অন্যদিকে, ম্যানইউয়ের চেয়ে প্রায় দ্বিগুণ সময় বার্সেলোনার খেলোয়াড়দের পায়ে বল ছিল। কিন্তু মেসি-সুয়ারেজরা গোলমুখে শট নিয়েছেন মাত্র ছয়টি! অথচ এর তিনটি শটই কিন্তু লক্ষ্যে রাখতে পেরেছে কাতালানরা।

বার্সেলোনা খেলোয়াড়েরা শুরু থেকেই ম্যানইউকে চেপে ধরেন। ভালভার্দের শিষ্যদের আক্রমণ সামলাতেই ব্যস্ত সময় পার করেছে ম্যানইউ রক্ষণ। পাল্টা আক্রমণে যে কবার বার্সার রক্ষণে হানা দিয়েছে ইংলিশরা, তাতে খুব একটা পরীক্ষায় পড়তে হয়নি টের স্টেগানকে। তবে ম্যাচের শুরুতেই পরীক্ষায় পড়তে হায় ম্যানইউ গোলরক্ষক ডি গিয়াকে। ১২তম মিনিটে মেসির দুর্দান্ত পাসে মাথা ছোঁয়ান সুয়ারেজ। সেটা জালে জড়ানোর আগে ম্যানইউর ডিফেন্ডার লুক শয়ের গায়ে লেগে যায়। এর মাঝেই অফসাইডের পতাকা উঁচু করে ধরেন রেফারি। যদিও ভিএআরের সাহায্যে অফসাইড বাতিল করে গোলের বাঁশি বাজান রেফারি।

৩১তম মিনিটে ক্রিস স্মলিংয়ের সঙ্গে ধাক্কা খেয়ে আঘাত পান মেসি। নাক দিয়ে রক্তও ঝরেছিল কিছু সময়। তবে খানিক চিকিৎসা নিয়ে ফের মাঠে নামেন বার্সেলোনার আর্জেন্টাইন এই গোলমেশিন। ৩৫তম মিনিটে ব্যবধান বাড়ানোর সুযোগ পেয়ে কাজে লাগাতে পারেনি কুতিনহো। দ্বিতীয়ার্ধের ৬৫তম মিনিটে গোলের সুযোগ পেয়েছেন সুয়ারেজও। বার্সেলোনার উরুগুইয়ান স্ট্রাইকারও সেটা কাজে লাগাতে পারেনি। গোল পরিশোধে ব্যর্থ হয় ম্যানইউও। শেষ পর্যন্ত ম্যানইউর মাঠে জয়ের খরা কাটাল স্প্যানিশ জায়ান্টরা।

এ জাতীয় আরও খবর

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর

আরেক দফা বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

সাজুর মরদেহ বাড়ি ফিরেছে, রেবতি সরকার দাহ হয়েছেন ভারতে

কলেরার টিকা শুরু, পাবেন না অন্তঃসত্ত্বারা

রাভেন্নায় ফিরছেন রোনালদিনহো