,

ব্রাহ্মণবাড়িয়ায়  ছাত্রীকে ধর্ষণের অভিযোগ

news-image

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মবাড়িয়ার কসবা উপজেলায় ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। গত রোববার (৭ এপ্রিল) উপজেলার খাড়েরা ইউনিয়নের ধর্মপুর গ্রামে এ ঘটনা ঘটে। ধর্ষণের অভিযোগে গ্রেফতার ফারুক মিয়া (২৮) বুধবার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। ফারুক ওই গ্রামের আব্দুর রশীদের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত রোববার স্কুল ছুটি হওয়ার পর ওই ছাত্রী বাড়ি ফিরছিল। পথিমধ্যে ফারুক মিয়া তার দুই সহযোগী একই গ্রামের শাহরিয়া ও মিঠুর সহযোগিতায় ওই ছাত্রীকে অটোরিকশায় তুলে নিয়ে যান। পরে ফারুক মিয়া ওই ছাত্রীকে নিজ বাড়িতে নিয়ে রাতভর ধর্ষণ করেন। পরদিন সোমবার (৮ এপ্রিল) ফারুক ও তার সহযোগীরা চলন্ত অটোরিকশা থেকেওই ছাত্রীকে বাড়ির পাশে ফেলে রেখে যান। পরে ওই ছাত্রীর আর্তচিৎকার শুনে তাকে উদ্ধার করে বাড়ির লোকজন। এ ঘটনায় মঙ্গলবার ওই ছাত্রীর মা বাদী হয়ে তিনজনকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে কসবা থানায় মামলা দায়ের করেন। পরে ওই মামলায় ফারুককে গ্রেফতার করে পুলিশ।

এ ব্যাপারে জানতে চাইলে কসবা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মালেক বলেন, গ্রেফতার ফারুক আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। মামলার বাকি দুই আসামিকেও গ্রেফতারের চেষ্টা চলছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর