,

রাজধানীর ২২ রুটে চলবে ৬ রঙের বাস

news-image

রাজধানীতে গণপরিবহনে শৃঙ্খলা ফেরাতে ছয় কোম্পানির আওতায় ২২ রুটে বাস চলবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন।বুধবার (১০ এপ্রিল) বিকেলে ডিএসসিসি নগরভবনে গণপরিবহনে শৃঙ্খলা ফেরাতে বাস রুট রেশনালাইজেশনে গঠিত কমিটির বৈঠক শেষে তিনি এ কথা বলেন।

এছাড়া গুলিস্তান-সদরঘাট হয়ে যাত্রবাড়ি পর্যন্ত চক্রাকার বাস চালুর সম্ভাব্যতা যাচাই করে দেখা হবে বলে জানান মেয়র। পাশাপাশি রমজানে যানজটের কারণে জনগণের ভোগান্তি পোহাতে যেন না হয় সেজন্য কমিটি কিছু সিদ্ধান্ত নিয়েছে।জলাবদ্ধতার বিষয়ে এক প্রশ্নের জবাবে মেয়র বলেন, এবার জলাবদ্ধতা হলেও তা আগের চেয়ে অনেক কম হবে। তবুও সেটুকু নিরসনে কাজ করছি।

সভায় অন্যের মধ্যে প্রধানমন্ত্রীর এসডিজি বিষয়ক সচিব আবুল কালাম আজাদ, স্থানীয় সরকার সচিব শফিকুল ইসলাম, সড়ক ও সেতু মন্ত্রণালয়ের সচিব নজরুল ইসলাম, বিআরটিসি চেয়ারম্যান ফরিদ উদ্দিন, বিআরটিএ চেয়ারম্যান মশিউর রহমান, পুলিশের অতিরিক্ত কমিশনার মীর রেজাউল আলম, পরিবহন সমিতির নেতা, ডিটিসিএ নির্বাহী পরিচালক রকিবুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, রাজধানীর গণপরিবহনে শৃঙ্খলা ফেরানো ও যানজট নিরসনের লক্ষ্যে গত বছর সিনিয়র সচিব জাফর আহমেদ খান স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপনের মাধ্যমে এ কমিটি গঠন করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর