,

বিশ্বকাপে মাশরাফিরা পরিবারের সঙ্গ পাবেন

news-image

স্পোর্টস ডেস্ক : সফরটা এবার অনেক লম্বা। ২০০৭ বিশ্বকাপের পর মাশরাফি–সাকিব–তামিমরা কখনো এত লম্বা সময় বিদেশে টুর্নামেন্ট খেলতে যাননি। ১ মে ঢাকা থেকে আয়ারল্যান্ড যাত্রা। ত্রিদেশীয় সিরিজের ফাইনালে উঠলে ১৮ মে থেকে ইংল্যান্ড বিশ্বকাপে। বাংলাদেশ দল যদি বিশ্বকাপের সেমিফাইনালে না–ও ওঠে, তবু ৬ জুলাইয়ের আগে দেশে ফেরার বিমানে ওঠা সম্ভব নয়। সব মিলিয়ে সফর হবে দুই মাসের বেশি। ক্রিকেটারদের যেন গৃহকাতরতা পেয়ে না বসে, বিসিবি তাঁদের অনুমতি দিচ্ছে পরিবার সঙ্গে নিতে।

লম্বা সময়ে পরিবার-পরিজন ছাড়া থাকার বিষয় তো আছেই; এবার আবার টুর্নামেন্টের মধ্যে পড়ে যাচ্ছে ঈদুল ফিতর। এমন উৎসবে পরিবার থেকে দূরে থাকা সব সময়ই কষ্টের। ক্রিকেটাররা যদি মনে করেন সফরে তাঁরা পরিবার রাখবেন, তাতে আপত্তি নেই বোর্ডের। আজ বিসিবির ক্রিকেট পরিচালনাপ্রধান আকরাম খান বললেন, ‘খেলোয়াড়দের পরিবার নিয়ে যাওয়ার অনুমতি সব সময়ই আছে, যদিও আমাদের সময় এটা ছিল না। টিম ম্যানেজমেন্ট তখন অনেক বেশি সিরিয়াস ছিল। গত বিশ্বকাপেও আমরা খেলোয়াড়দের পরিবার নিয়ে যাওয়ার অনুমতি দিয়েছি। এতে কোনো সমস্যা নেই।’

আয়ারল্যান্ড সফর ও বিশ্বকাপ মিলে সফরটা অনেক লম্বা বলে দুই সফরের মাঝে দু-চার দিনের জন্য দেশে আসার একটা দাবি ছিল ক্রিকেটারদের। বিসিবি সেটিও মেনে নিচ্ছে। আকরাম বললেন, ‘চার দিনের মধ্যে যাওয়া-আসা করাটা একটা সমস্যা। তবে কোনো খেলোয়াড় যদি মাঝে দেশে আসতে চায়, আমরা হয়তো “না” করব না।’

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর