মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাহুলের সেঞ্চুরি

news-image

স্পোর্টস ডেস্ক : মুম্বাই ইন্ডিয়ান্সের বোলারদের রীতিমতো তুলোধুনো করে সেঞ্চুরি করেছেন কিংস ইলেভেন পাঞ্জাবের ওপেনার লোকেশ রাহুল। বুধবার মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ক্রিস গেইলের সঙ্গে ব্যাটিং তাণ্ডব চালান রাহুল। ৭৭ বলে ১১৬ রানের জুটি গড়েন তারা। ৩৬ বলে ৬৩ রান করে গেইল ফিরে গেলেও অনবদ্য ব্যাটিং চালিয়ে যান রাহুল।

সম্প্রতি নারীদের নিয়ে টকশোতে অশালীন বক্তব্য দিয়ে বিতর্কে জড়িয়ে যাওয়া রাহুল, চলতি আইপিএলে অসাধারণ ব্যাটিং করে যাচ্ছেন।

বুধবার মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে মাত্র ৬৪ বল খেলে ছয়টি চার ও সমান ছক্কায় ১০০ রান করেন রাহুল।

এবারের আইপিএলে চতুর্থ ব্যাটসম্যান হিসেবে সেঞ্চুরি হাঁকান রাহুল। তার আগে স্যাঞ্জু স্যামসন, জনি বেয়ারস্টো ও ডেভিড ওয়ার্নার সেঞ্চুরি করেন।

রাহুলের সেঞ্চুরি এবং গেইলের ফিফটিতে ৪ উইকেট হারিয়ে ১৯৭ রান করে পাঞ্জাব।

অনুশীলনে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছেন মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক রোহিত শর্মা। যে চোট নিয়ে তার খেলা সম্ভব নয়। তার পরিবর্তে চলতি আইপিএলের ২৪তম ম্যাচে কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে দলকে নেতৃত্ব দিচ্ছেন কায়রন পোলার্ড।

মুম্বাইয়ের ওয়াংখেড় স্টেডিয়ামে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন স্বাগতিক দলের ক্যারিবীয় অলরাউন্ডার কায়রন পোলার্ড।

বুধবারের আগে ছয় ম্যাচ খেলে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের তিন নম্বর পজিশনে আছে পাঞ্জাব। অন্যদিকে পাঁচ ম্যাচ খেলে তিন জয়ে ছয় পয়েন্ট নিয়ে টেবিলের পাঁচ নম্বরে পরে আছে মুম্বাই।

আগের দুই ম্যাচে টানা জয় পাওয়া মুম্বাইয়ের সামনে হ্যাটট্রিক জয়ের সুযোগ। সবচেয়ে মজার ব্যাপার হলো আইপিএলের চলতি আসরে দুর্দান্ত খেলে যাওয়া চেন্নাই সুপার কিংসকে পরাজিত করে চমক দেখায় মুম্বাই। ছয় ম্যাচ খেলে শুধু মাত্র মুম্বাইয়ের বিপক্ষেই হেরে যায় মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বাধীন দলটি।

মুম্বাই ইন্ডিয়ান্স: কুইন্টন ডি কক, সুরাইয়া কুমার যাদব, সিদ্ধার্থ কুল, করুনাল পান্ডিয়া, ইশান কৃষান, হার্দিক পান্ডিয়া, কায়রন পোলার্ড (অধিনায়ক), রাহুল চাহার, আলজারি জোসেফ, জেসন বেনড্রফট ও জশপ্রীত বুমরাহ।

পাঞ্জাব: ক্রিস গেইল, লোকেশ রাহুল, করুন নায়ার, সন্দীপ সিং, সরফরাজ খান, ডেভিড মিলার, স্যাম কারান, হার্ডুস ভিলজোয়েন, রবিচন্দ্রন অশ্বিন (অধিনায়ক), অঙ্কিত রাজপোট ও মোহাম্মদ সামি।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক