,

বিরতিহীন ট্রেনের নাম ‘বনলতা এক্সপ্রেস’

news-image

নিউজ ডেস্ক : ঢাকা-রাজশাহী রুটে নতুন ট্রেনটির নাম দেওয়া হয়েছে ‘বনলতা এক্সপ্রেস’। ১২টি বগি নিয়ে এই ট্রেন বিরতিহীনভাবে চলবে। তবে ট্রেনটি পহেলা বৈশাখ থেকে চালু হচ্ছে না।
বুধবার রেলপথ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা শরিফুল আলম এ কথা জানান।

গত শুক্রবার রাজধানীর কমলাপুর রেলস্টেশন পরিদর্শনে এসে রেলমন্ত্রী নূরুল ইসলাম জানান, নতুন ট্রেন সার্ভিসে ইন্দোনেশিয়া থেকে আনা নতুন বগি যুক্ত করা হবে।

রেল কর্তৃপক্ষের দেয়া তথ্য অনুসারে, ঢাকা-রাজশাহী রেলপথে প্রস্তাবিত আন্তনগর ট্রেন রাজশাহী থেকে ছাড়বে সকাল ৭টায় এবং ঢাকায় পৌঁছাবে বেলা ১১টায়। এই ট্রেন ঢাকা থেকে রাজশাহীর উদ্দেশে ছাড়বে বেলা দেড়টায়। ট্রেনটি রাজশাহী রেলস্টেশনে পৌঁছাবে বিকাল সাড়ে পাঁচটায়। প্রস্তাবিত ভাড়া শোভন চেয়ার ৩৭৫ টাকা, স্নিগ্ধা ৭১৯ টাকা, শীতাতপনিয়ন্ত্রিত কেবিনে প্রতি আসন ৮৬৩ টাকা এবং বার্থ ১ হাজার ২৮৮ টাকা।

বর্তমানে ঢাকা-রাজশাহী রুটে পদ্মা, ধূমকেতু ও সিল্কসিটি এক্সপ্রেস নামে তিনটি আন্তনগর ট্রেন চলাচল করছে। আসা-যাওয়ার পথে ১০ থেকে ১৪টি রেলস্টেশনে যাত্রাবিরতি করে এসব ট্রেন।

তাই রেলপথে ঢাকা থেকে রাজশাহী যেতে প্রায় ৭ ঘণ্টা সময় লেগে যায়। এর মধ্যে একাধিক রেলস্টেশনে যাত্রাবিরতি করায় ১ ঘণ্টার মতো বাড়তি সময় চলে যায়। সূত্র: যুগান্তর

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর