,

অমিতাভ ২৪ ঘণ্টার মধ্যে জয়াকে বিয়ে করতে বাধ্য হন!

news-image

বিনোদন ডেস্ক : অমিতাভ বচ্চন ও জয়া বচ্চনের সংসার জীবন ৪৬ বছর। ১৯৭৩ সালে বলিউডের শাহেনশা ও জয়ার বিবাহ হয়েছিল। এত বছর পর নিজেদের বিয়ের রহস্য উন্মোচন করলেন বর্ষীয়ান এই অভিনেতা।

গতকাল ছিল জয়া বচ্চনের ৭১তম জন্মদিন। স্ত্রীর সেই বিশেষ দিনটিতে অমিতাভ তাদের ব্যক্তিগত জীবন,ক্যারিয়ার এবং বিবাহিত জীবন সম্পর্কে এমন বহু কথা বলেছেন যা আগে কখনোই জানা যায়নি।

ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, সম্প্রতি ক্যাফের কোমল নাহাটার শো ‘স্টোরি নাইটস ২’ -তে আমন্ত্রিত ছিলেন অমিতাভ বচ্চন ও তার কাছের প্রোডিউসার-ডিরেক্টর আর. বাল্কি। সেখানেই নিজের বিয়ের রহস্য উন্মোচন করেছেন এই অভিনেতা।

ওই শোতে জয়া বচ্চনের সঙ্গে কাটানো বহু সুন্দর মুহূর্ত শেয়ার করতে গিয়ে অমিতাভ জানান, মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে তাদের বিয়ে করতে হয়েছিল।

বলিউডের বিগ বি বলেন, ‘তখন জয়া আর আমি জঞ্জির ফিল্মের জন্য কাজ করছিলাম। টিমের প্রায় প্রত্যেকেই ঠিক করেছিল যে, যদি সিনেমা সাফল্যের মুখ দেখে তাহলে সবাই মিলে লন্ডনে ছুটি কাটাতে যাওয়া হবে। আমি এই কথাটা যখন আমার বাবাকে জানাই তখন তিনি আমাকে জিজ্ঞাসা করেন যে, আমার সঙ্গে আর কে কে ঘুরতে যাবে? তিনি যখনই জয়ার নাম শোনেন তখনই তিনি বলেন, তোমাদের বিয়ে না হওয়া পর্যন্ত আমি তোমাদের দুজনকে একসঙ্গে লন্ডনে যেতে দেব না। তখন আমি বলি,ঠিক আছে তাহলে কালই আমার বিয়ে করব। তাড়াহুড়োর মধ্যে সামান্য প্রস্তুতি নিয়ে বিয়ে করে নিয়েছিলাম। পরের দিনই আমার লন্ডনে চলে যাই।’

এই অনুষ্ঠানে বিখ্যাত প্রযোজক আর. বাল্কি অমিতাভ বচ্চন সম্পর্কে খুবই মজাদার একটি ঘটনা শোনান। তিনি বলেন, ‘আমার মনে আছে,আমি যখন তার জন্মদিনে গিয়েছিলাম তখন আমার হাতে কোনো গিফট ছিল না। তখন আমার মাথায় একটাই কথা ঘুরছিল, তাকে কী গিফট দেওয়া যায়। আমার মাথায় একটা আইডিয়া আসে,আমি ফিসফিস করে তার কানে কিছু কথা বলি। কণ্ঠস্বর থাকবে আপনার আর সামনে থাকবে অন্য কেউ। আর এভাবেই এক নতুন ফিল্মের জন্ম হয়।’

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর