,

রাজধানীতে ৮৫ কিলোমিটার গতিতে ঝড়

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীতে মঙ্গলবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দুই দফা বজ্রঝড় হয়েছে। এর মধ্যে সন্ধ্যায় ঘণ্টায় ৮৫ কিলোমিটার বেগে ঝড় বয়ে গেছে। এর স্থায়িত্ব ছিল এক মিনিট। আবহাওয়া অধিদপ্তর জানায়, সন্ধ্যা ৬টা ৪ মিনিট থেকে ৫ মিনিট পর্যন্ত এই ঝড়ের সঙ্গে বজ্রবৃষ্টিও ছিল।

এদিকে দুই জেলায় বজ্রপাতে চারজনের মৃত্যু হয়েছে। সিলেটের ফেঞ্চুগঞ্জে ধান কাটার সময় বজ্রপাতে মারা গেছেন তিন কৃষক। সুনামগঞ্জে মৃত্যু হয়েছে এক শ্রমিকের। এ ছাড়া মৌলভীবাজারে বজ্রপাতে আহত হয়েছেন এক নারী।

সিলেটে মারা যাওয়া তিনজন হলেন ফেঞ্চুগঞ্জ উপজেলার তেরাকুড়ি গ্রামের মো. জিতু মিয়া (৩৮), গোলাপগঞ্জের লক্ষ্মীপাশার মো. রাজন মিয়া (২৮) ও আনোয়ার হোসেন (৪২)।

আবহাওয়া অধিদপ্তর জানায়, মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত ঢাকায় ২৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে। সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়, ৬৩ মিলিমিটার।

আবহাওয়া অধিদপ্তর বলছে, ময়মনসিংহ, ঢাকা, সিলেট ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় আগামীকাল বুধবারও অস্থায়ী দমকা, ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। তবে বৃহস্পতিবার থেকে বজ্রবৃষ্টির প্রবণতা কমে যেতে পারে।

বুধবার সারা দেশে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর