,

বুবলীকে নিয়ে তুরস্কে যাচ্ছেন শাকিব খান

news-image

তুরস্কের বিখ্যাত শহর ইস্তানবুলে যাচ্ছেন সুপারস্টার শাকিব খান ও শবনম বুবলী। আগামী ২২ এপ্রিল তুরস্কের উদ্দেশে রওনা হবেন তারা। এই সফরে শুধু শাকিব-বুবলীই নন, থাকছে পুরো একটি দল।এটি কোনো ব্যক্তিগত সফরও না, যাচ্ছেন ‘পাসওয়ার্ড’ ছবির শুটিংয়ে। বিষয়টি নিশ্চিত করেছেন শাকিব খান নিজেই।

শাকিব খান  বলেন, ‘তুরস্কের পাশাপাশি ইউরোপের আরও কয়েকটি দেশে “পাসওয়ার্ড” ছবির শ্যুটিং করার ইচ্ছে আছে। এটি বিশাল বাজেটের ছবি, তাই শ্যুটিংয়ে আমরা পুরো ইউনিট নিয়ে যাবো। সবাইকে সঙ্গে নিয়ে দর্শকদের ভালো কিছু দেওয়ার চেষ্টা করব।’

অভিনয়ের পাশাপাশি ‘পাসওয়ার্ড’ ছবিটি প্রযোজনাও করছেন শাকিব খান। এর সহ-প্রযোজক হিসেবে আছেন মো. ইকবাল। তিনি জানান, আগামী ২২ এপ্রিল ছবির পুরো ইউনিট তুরস্কে যাবে। তিনটি গানের দৃশ্যধারণ করা হবে সেখানে।

এদিকে, মালেক আফসারীর পরিচালনায় ছবির প্রধান দুই চরিত্রে অভিনয় করছেন শাকিব খান ও বুবলী। আরও আছেন চিত্রনায়ক অমিত হাসান, ইমনসহ অনেকে। ছবিটি মুক্তি পাবে আসছে রোজার ঈদে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর