,

ক্যান্সারের কথা বলে ৪২ লাখ টাকা হাতিয়ে নিলেন এই নারী

news-image

মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত এক নারী। চিকিৎসার ব্যয় বহনে অক্ষম। এমন ভুয়া ক্যান্সারের কথা জানিয়ে মানুষের কাছ থেকে অর্থসংগ্রহকারী অনলাইনের একটি তহবিল থেকে ৪২ লাখ টাকা সংগ্রহ করেছেন ৪০ বছর বয়সী ওই নারী। ঘটনাটি ঘটেছে যুক্তরাজ্যের কেন্ট শহরে।

যুক্তরাজ্যভিত্তিক সংবাদ মাধ্যম মেট্রো জানিয়েছে, মিথ্যা অসুস্থতার কথা বলে অনলাইন তহবিলে অর্থ দাতাদের কাছ টাকা নেওয়ার অভিযোগে নিকোল এলকাবাস নামের ৪০ বছর বয়সী ওই নারীর বিরুদ্ধে চার্জ গঠন করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, মিথ্যা কথা বলে চিকিৎসার জন্য নিকোল ওই অর্থ সংগ্রহ করেন। ২০১৮ সালের ফেব্রুয়ারি থেকে আগস্টে এই অর্থ সংগ্রহ করেন তিনি। ওই সময় নিকোল দাতাদের কাছ থেকে ৪৫ হাজার ৩৫০ ইউরো হাতিয়ে নেন।

কেন্ট পুলিশের এক মুখপাত্র বলেন, ‘কেন্ট এবং এসেক্স সিরিয়াস ক্রাইম ডিরেক্টরের গোয়েন্দা তদন্তের পর নিকোল এলকাবাসকে ছয়টি জালিয়াতির অভিযোগে অভিযুক্ত করা হয়েছে।’ ক্যান্সারের চিকিৎসার কথা বলে মিথ্যাভাবে টাকা সংগ্রহ করায় তিনি অভিযুক্ত হয়েছেন। অবশ্য এর আগে গত ২ মে এলকাবাস এর বিরুদ্ধে আদালতে আপিল করেছিল।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর