,

আশুগঞ্জে এএসআই কে জখম  করে গাঁজা পাচারকারি পালাল

news-image
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ট্রাফিক পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) বিল্লাল হোসেনকে জখম করে পালালেন পাচারকারী। তবে এ সময় ৪০ কেজি গাঁজ উদ্ধার করা হয়েছে।মঙ্গলবার সকাল ৮টার দিকে আশুগঞ্জ সৈয়দ নজরুল ইসলাম সেতু টোল প্লাজার কাছে এ ঘটনা ঘটে। বিল্লাল হোসেন আশুগঞ্জ সৈয়দ নজরুল ইসলাম সেতু টোল প্লাজার পুলিশ ক্যাম্পের সহকারী উপপরিদর্শক।

এএসআই বিল্লাল বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সকাল ৮টার দিকে আশুগঞ্জ সৈয়দ নজরুল ইসলাম সেতু টোল প্লাজার নিকট তল্লাশি শুরু করি। একপর্যায়ে একটি প্রাইভেটকার সেখানে এলে দাঁড় করানো হয়। এ সময় প্রাইভেটকারে তল্লাশি করে পেছনের বনেটে গাঁজার প্যাকেট দেখা যায়।পরে গাঁজা পাচারকারীকে প্রাইভেটকার থেকে নামিয়ে আশুগঞ্জ থানায় নিয়ে যেতে চাইলে কোনো কিছু বুঝে ওঠার আগেই পাচারকারী আমার মাথায় উপর্যুপরি আঘাত করে আমাকে জখম করে পালিয়ে যায়। ফলে পাচারকারীকে আর ধরা সম্ভব হয়নি।

এ ব্যাপারে আশুগঞ্জ থানার ওসি মাসুদ আলম বলেন, মাদকের ব্যাপারে কোনো আপস নেই। গাঁজা উদ্ধার করা হয়েছে । পাচারকারির সাথে ধস্তাধস্তির সময় সে আঘাত করে পালিয়ে গেছে । এ ঘটনায় থানায় মামলা হবে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে পুকুরের পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

দুর্গাপূজায় নিরাপত্তার ঘাটতিতে কোনো ছাড় নয় : ডিসি ফরিদা

প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগে বড় সুখবর

দাম্পত্য জীবনে সুখের ‘রেসিপি’ জানালেন শুভ

চাপ দিয়ে লংমার্চ থামানো যাবে না, চাবিকাঠি ইমরান খানের হাতে: পিটিআই

বাড়ল জেট ফুয়েলের দাম, কার্যকর মধ্যরাত থেকেই

বাংলাদেশ-ইইউ এফটিএ দ্রুত বাস্তবায়নে জার্মান রাষ্ট্রদূতের গুরুত্বারোপ

পুতিনকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন ইরান প্রেসিডেন্ট, ফোনালাপে আর কী কথা হলো?

আবরার হত্যা পুরো জাতিকে স্তব্ধ করার চেষ্টা ছিল: রিজভী

ইয়েমেনে জীবনের তাগিদে ভিটেমাটি ছেড়ে পালাচ্ছে মানুষ

যুদ্ধ থামাতে ইরানকে নতুন শর্ত যুক্তরাষ্ট্রের

ক্যান্সার চিকিৎসায় দেশে আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন : স্বাস্থ্যমন্ত্রী