,

মোদি আবারও ক্ষমতায় আসছেন : জরিপ

news-image

আন্তর্জাতিক ডেস্ক : লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণের দুদিন আগে টাইমস নাও-ভিএমআর-এর এক মতামত জরিপ অনুযায়ী আবারও ক্ষমতায় আসছে বিজেপি। সোমবার সন্ধ্যায় তাদের এই সমীক্ষা সামনে আসে। সেখানেই এই তথ্য উঠে এসেছে।

ওই মতামত জরিপে বলা হয়েছে, সপ্তদশ লোকসভা নির্বাচনে জিততে পারে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ। তারা পেতে পারে ২৭৯টি আসন। লোকসভায় মোট আসন ৫৪৩। সরকার গড়ার জন্য ম্যাজিক ফিগার ২৭২। টাইমস নাও-ভিএমআর-এর সমীক্ষা অনুযায়ী, সেই ম্যাজিক ফিগারের থেকে কয়েকটি বেশি আসন পেতে পারে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ।

এর আগে ২০১৪ সালের লোকসভা নির্বাচনের সময় মতামত জরিপ ও বুথফেরত জরিপে এনডিএ সংখ্যাগরিষ্ঠ হবে বলে সমীক্ষায় উঠে এসেছিল। কিন্তু নির্বাচনের ফল প্রকাশের পর দেখা যায় এনডিএ ৩০০-র বেশি আসন পেয়েছে।আর বিজেপিই হয়ে উঠেছে একক সংখ্যাগরিষ্ঠ দল।

তবে এবার এর আগে যে কয়েকটি সমীক্ষা হয়েছে, তার অধিকাংশতেই বিজেপি ও এনডিএ-র দিকে সমর্থনের হাওয়া বেশি ছিল না। কোনও কোনও সমীক্ষায় এনডিএ-কে সংখ্যাগরিষ্ঠতার থেকে কম আসন দেয়া হয়েছিল। আবার কোথাও এনডিএ সংখ্যাগরিষ্ঠ হবে বললেও বিজেপির ফল গতবারের চেয়ে খারাপ হবে বলে সমীক্ষায় উঠে এসেছিল।

এদিকে চলতি লোকসভা নির্বাচনে বিজেপি ঠিক কত আসন পাবে তা ওই মতামত জরিপে বলা হয়নি। এনডিএ ২৭৯টি আসন পেলে বিজেপির আসন সংখ্যা আগেরবারের চেয়ে ৫০ থেকে ৬০টি কমতে পারে বলে রাজনৈতিক পর্যবেক্ষকদের মত।

অন্যদিকে এই সমীক্ষা ইঙ্গিত দিচ্ছে যে কংগ্রেস ও ইউপিএ এবার আগেরবারের থেকে ভালো ফল করবে। ২০১৪ সালে কংগ্রেস ৪৪টি আসন পেয়েছিল। ইউপিএ সব মিলিয়ে পেয়েছিল ৬০টি আসন। এবার তাদের অবস্থা সেখান থেকে অনেকটাই ভালো হবে বলে ওই সমীক্ষায় ইঙ্গিত দেয়া হয়েছে। টাইমস নাও-ভিএমআর-এর মতামত জরিপ অনুযায়ী, এবারের লোকসভা নির্বাচনে ১৪৯টি আসন পেতে পারে ইউপিএ।

অন্যান্য আঞ্চলিক দলগুলো সব মিলিয়ে ১১৫টি আসন পেতে পারে বলে ভিএমআর-এর মতামত জরিপে ইঙ্গিত দিয়েছে। এই দলগুলো ২০১৪ সালে একসঙ্গে পেয়েছিল ১৪৭টি আসন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর