মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বুধবারও থাকবে ঝড়-বৃষ্টির তীব্রতা, নদীবন্দরে ২ নম্বর সংকেত

news-image

নিজস্ব প্রতিবেদক : এখন আকাশের গতি-প্রকৃতি বোঝা দায়। এই রোদ তো কিছুক্ষণের মধ্যে কালো মেঘে মুখ ভার। রোদ মুছে ভর দুপুর যেন ঘনায়মান সন্ধ্যা। চলে কালবৈশাখীর তাণ্ডব। এরপর অঝোর ধারায় ঝরে বৃষ্টি, এর সঙ্গে থাকে শিলা। আবার পথে বৃষ্টির পানি গড়াচ্ছে, এর মধ্যেই উঁকি মেরে যায় সূর্য। এটাই গত কয়েক দিনের আবহাওয়ার চিত্র।

আবহাওয়াবিদরা জানিয়েছেন, চৈত্রের শেষের এই সময়টা এমনই। আগামী ১৪ এপ্রিল নববর্ষ পর্যন্ত থাকবে ঝড়-বৃষ্টির এই প্রবণতা। তবে গত কয়েক দিন ধরে যে তীব্রতা-এটা বুধবার পর্যন্ত থাকতে পারে।

আজ মঙ্গলবার সকালে ঢাকার আকাশ মেঘে ঢাকা থাকলে একপর্যায়ে সূযের মুখ ঠিকই দেখা যায়। তবে সাড়ে ১০টা থেকে হঠাৎই দৃশ্যপট পাল্টে যায়, মেঘের আনাগোনায় অন্ধকার হয়ে যায় চারপাশ। কিছুক্ষণের মধ্যেই বৃষ্টির আয়োজন পূর্ণতা পায়। তুমুল বৃষ্টি নামে নগরজুড়ে। কোথাও কোথাও ছিল জোরালো বাতাস। তবে অফিসগামী মানুষ অনেকটাই ভোগান্তি থেকে বেঁচে গেছেন।

মুষলধারে ঝরার পর বেলা সোয়া ১১টার দিকে বৃষ্টি আবার থেমেও যায়। এই বৃষ্টিতেই নগরীর বিভিন্ন সড়কে পানি জমে গেছে।

আবহাওয়াবিদ রুহুল কুদ্দুস বলেন, ‘উপরের দিকে অর্থাৎ ময়মনসিংহ, সিলেট, কুমিল্লা, ঢাকায় আজও বৃষ্টি হবে। সঙ্গে কালবৈশাখীও থাকবে। তবে কালবৈশাখী ও বৃষ্টির তীব্রটা আগামীকালও (বুধবার) থাকতে পারে। আশা করছি, এরপর কমে যাবে। তবে বৃষ্টি ও ঝড় বিভিন্ন স্থানে আরও কয়েক দিন থাকবে।’

তিনি বলেন, ‘গত সাত দিনে বৃষ্টিটা একটু বেশি হয়েছে এবার। তবে যখন আবার ড্রাই (শুকিয়ে) হয়ে যাবে, একেবারে ড্রাই হয়ে যাবে। এখন বৃষ্টির ঝোঁকটা যাচ্ছে।’

মঙ্গলবার সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, কুমিল্লা এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ-হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

এ ছাড়া দেশের অন্যত্র পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

মঙ্গলবার সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

আজ সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় খুলনা বিভাগ ছাড়া সব বিভাগেই বৃষ্টি হয়েছে। এ সময়ে দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে সীতাকুণ্ডে ৭২ মিলিমিটার, আর ঢাকায় বৃষ্টি হয়েছে ৫৮ মিলিমিটার। জাগো নিউজ

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক