,

আসছে ছয়টি নিম্নচাপ

news-image

সামনের দিনগুলোতে বৈরী আবহাওয়ার প্রচণ্ড দাপট দেখা যাবে। অন্য বছর গুলোর তুলনায় এবার কালবৈশাখীও বেশি আঘাত হানবে বলে ধারণা করা হচ্ছে। জুন মাসে বর্ষা বিস্তার লাভ করলেও দেশের কোথাও না কোথাও বৃষ্টির দেখা মিলবে সামনের দিনগুলোয়। আবহাওয়াবিদরা এমনই আভাস দিয়েছেন।

গতকাল আকাশের গায়ে কালো মেঘ ছিল, সকালে হালকা বৃষ্টির সঙ্গে একদফা ঝড় বয়ে গেছে, দুপুরেও নেমেছে বৃষ্টি। এর পর ফের বিকালে মুষলধারায় বৃষ্টি। সেই সাথে ছিল হালকা ঝড়ের তাণ্ডব। এতে রাজধানীসহ দেশের বেশকিছু এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়।সোমবার (৭ এপ্রিল) আবহাওয়া অধিদপ্তরের বৃষ্টি পরিমাপক কেন্দ্রের তথ্য অনুযায়ী, সকাল ৬টা থেকে সন্ধ্যা পর্যন্ত ঢাকায় ৫১ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। বিকাল পর্যন্ত সীতাকুণ্ডে সর্বোচ্চ ৭০ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা গেছে, এপ্রিল থেকে মে মাস পর্যন্ত ৬টি নিম্নচাপ, যার মধ্যে দুটি তীব্র ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। একই সময় সমান্তরাল ধারায় শিলাবৃষ্টি, কালবৈশাখী ও বজ্রঝড় আঘাত হানতে পারে। জুন মাসে বর্ষা বিস্তার লাভ করলেও সামনের দিনগুলোয় দেশের কোথাও না কোথাও বৃষ্টির দেখা মিলবেই।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়- পাবনা, টাঙ্গাইল, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, কুমিল্লা এবং নোয়াখালী অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০-৮০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌহুশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। এ ছাড়া দেশের অন্য অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর