,

বিকেলে পাবনায় ৬ শতাধিক চরমপন্থীর আত্মসমর্পণ

news-image

পাবনায় ১৫ জেলার ৬ শতাধিক চরমপন্থীর আত্মসমর্পণ আজ। আত্মসমর্পণের মধ্য দিয়ে তারা স্বাভাবিক জীবনে ফিরতে যাচ্ছেন। পাবনা জেলা পুলিশের পক্ষ থেকে আত্মসমর্পণ অনুষ্ঠানের সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

আজ মঙ্গলবার বিকেল ৩টায় পাবনা শহীদ অ্যাডভোকেট আমিন উদ্দিন স্টেডিয়ামে এ আত্মসমর্পণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এতে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন পাবনার পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম।

অনুষ্ঠানে যেসব জেলা থেকে চরমপন্থীরা আত্মসমর্পণ করবেন সেই জেলাগুলো হচ্ছে পাবনা, ফরিদপুর, রাজবাড়ী, সিরাজগঞ্জ, নাটোর, নওগাঁ, রংপুর, বগুড়া, টাঙ্গাইল, রাজশাহী, খুলনা, নড়াইল, যশোর, সাতক্ষীরা ও জয়পুরহাট। প্রাথমিক পর্যায়ে এসব জেলা থেকে প্রায় সাড়ে ৬শ’ চরমপন্থী আত্মসমর্পণ করার তালিকা করা হয়। তবে এই সংখ্যা আরও বাড়ছে বলে পুলিশের একটি সূত্র জানিয়েছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর