,

কুমিল্লা ইপিজেডের আগুন নিয়ন্ত্রণে

news-image

নিউজ ডেস্ক : কুমিল্লার রফতানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (ইপিজেড) একটি সুতার কারখানায় লাগা আগুন দীর্ঘ ৮ ঘণ্টা চেষ্টার পর ভোরে সাড়ে ৫টার দিকে নিয়ন্ত্রণে এসেছে। আজ মঙ্গলবার ভোরে আগুন নিয়ন্ত্রণে আসে বলে নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস।

এর আগে, সোমবার রাত সাড়ে ৯টার দিকে ওই আগুনের সূত্রপাত হয়ে পুরো কারখানায় ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে দীর্ঘ ৮ ঘণ্টার চেষ্টায় কুমিল্লা ইপিজেডে আর এন টেক্সটাইলের আগুন নিয়ন্ত্রণে আসে।

কুমিল্লা ইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার ফারুক আহাম্মদ জানান, আগুন লাগার খবর শুনে প্রথমে ঘটনাস্থলে ছুটে যায় ইপিজেড ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট। পরে আগুনের ভয়াবহতা দেখে চৌয়ারা বাজার ও কুমিল্লা ফায়ার সার্ভিসের আরও ৭টি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরবর্তীতে আরও একটি ইউনিট যোগ দেয় আগুন নিয়ন্ত্রণের কাজে। মোট ১১টি ইউনিটের চেষ্টায় ভোর সাড়ে ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আগুনের সূত্রপাত সম্পর্কে এখনও কিছু জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর