,

বন্দি ফিলিস্তিনি শিশুদের পানিও দেয়া হয় না

news-image

অনলাইন ডেস্ক : ২০১৫ সাল থেকে কমপক্ষে ৬ হাজার ইসরাইলি শিশুকে আটক করেছে ইসরাইলি কর্তৃপক্ষ। ফিলিস্তিনি প্রিজনার্স অ্যাসোসিয়েশন নামে একটি বেসরকারি সংস্থা এই তথ্য জানিয়েছে। ফিলিস্তিনি শিশু দিবস উপলক্ষে শুক্রবার এক বিবৃতিতে সংস্থাটি জানিয়েছে, আটককৃত শিশুদের ৯৮ শতাংশই বন্দী অবস্থায় শারীরিক ও মানসিক নিপীড়নের শিকার হয়েছে। সংস্থাটি জানায়, প্রথমে গুলি করে আহত করার পর শত শত ফিলিস্তিনি শিশুকে আটক করে ইসরাইলি কর্তৃপক্ষ।

রামাল্লাহভিত্তিক কারাবন্দী বিষয়ক ফিলিস্তিনি কর্তৃপক্ষের কমিটির তথ্য অনুযায়ী বর্মানে ইসরাইলের কারাগারে বন্দী রয়েছে রয়েছে প্রায় ৫ হাজার ৭০০ ফিলিস্তিনি। এদের মধ্যে ৪৮ নারী ও ২৫৯ জন শিশু রয়েছে। বেসরকারি সংস্থা ফিলিস্তিনি প্রিজনার্স অ্যাসোসিয়েশনের বিবৃতি অনুযায়ী দখলকৃত পূর্ব জেরুজালেমের শিশুরাই সবচেয়ে বেশি ইসরাইলি বাহিনীর হামলা-নিপীড়নের লক্ষ্যবস্তু হয়েছে। উত্তেজনা চরমে পৌঁছালে এখানকার শত শত শিশু প্রতি মাসে অন্তত একবার গ্রেফতারের ঝুঁকিতে থাকে।

বিবৃতিতে বলা হয়েছে, রাতের বেলা চালানো অভিযানে শিশুদের আটক করে জিজ্ঞাসাবাদ ও আটক কেন্দ্রে পাঠিয়ে দেয়া হয়। ঘণ্টার পর ঘণ্টা তাদের খাবার ও পানি বঞ্চিত করে রাখা হয়। শিশুদের জিজ্ঞাসাবাদের সময় একজন অভিভাবকের উপস্থিতির অধিকার প্রায়ই লঙ্ঘন করা হয়। এসব শিশুদের প্রায়ই হিব্রু ভাষায় লেখা বিবৃতিতে স্বাক্ষর করতে বলা হয়- যদিও ওই ভাষা তারা বোঝে না।

আটক শিশুদের মুক্তি দেয়া হলেও প্রায়ই তারা দুঃস্বপ্ন দেখে, নিদ্রাহীনতায় ভোগে, স্কুলে অমনোযোগী হয়ে যায় আর পরিবার ও সমাজের পরিবেশের যেকোনো ঘটনাতেই অল্পতেই রেগে যায়। ফিলিস্তিনি প্রিজনার্স অ্যাসোসিয়েশনের বিবৃতিতে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর কাছে ফিলিস্তিনি শিশুদের অধিকার রক্ষায় ব্যবস্থা নেয়ার আহ্বান জানানো হয়। সূত্র : ডেইলি সাবাহ

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর