,

মির্জা ফখরুল বললেন, কয়েকদিন আগেও টাকা নিলেন ফাতেমার বাবা (ভিডিও)

news-image

নিউজ ডেস্ক : বেগম খালেদা জিয়ার সাথে স্বেচ্ছায় কারাবন্দি গৃহপরিচারিকা ফাতেমা দীর্ঘ দিন বেতন না পাওয়ায় মানবেতর জীবনযাপন করছে তার পরিবার। গত ১৩ মাসে পরিবারের দেনা হয়েছে লাখ খানেক টাকা। ফাতেমার বাবা রফিকুল ইসলামের এমন দাবি সর্ম্পূণ ভুয়া এবং বানোয়াট বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, ফাতেমার বাবা কয়েকদিন আগেও আমার আছে এসেছিলো, আমি তাকে টাকা দিয়েছি। এছাড়া চেয়ারপারসনের বাসভবনে দায়িত্বপ্রাপ্তরা প্রতিমাসে তার বেতন দিয়ে দেন এবং খোঁজখবর নেন।

ফাতেমা কবে মুক্তি পাবে জানতে চেয়ে বেসরকারি টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে রফিকুল ইসলাম বলেন, খালেদা জিয়া জীবনেও ফাতেমাকে কিছু দেবে না, এমনকি কিছু দরকার কিনা জিজ্ঞেসও করবে না। অন্য কেউ দিলে হয়তো পাবে। খালেদা জিয়ার মুখ দিয়ে বের হবে না যে, এই জিনিসটা তোকে দিলাম।

খালেদা জিয়ার ছেলে তারেক রহমান বা তার পরিবারের কেউ ফাতেমার পরিবারের খবর নেয়নি জানিয়ে তিনি বলেন, টাকার অভাবে ফাতেমার দুই ছেলে এখন স্কুল ছেড়ে মাদ্রাসায় যাওয়ার অবস্থায়। বারবার চেষ্টা করেও জিয়া পরিবারের কারো সাথে যোগাযোগ করতে পারছেন না তিনি।

দশবছর আগে ফাতেমার স্বামী মারা যাওয়ার পর, সংসারের হাল ধরতে এলাকার এক পরিচিত ব্যক্তির মাধ্যমে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বাসভবনে গৃহপরিচারিকা কাজ পান ফাতেমা। বেতন প্রথমে ২ হাজার টাকা থাকলেও বকশিস ছিলো মোটা। পরবর্তিতে বেতন ৫ হাজার করা হয় এবং বেতনের টাকা প্রতিমাসে মানি অর্ডারে যেতো ভোলার গ্রামের বাড়ির ঠিকানায়। আমাদের সময়.কম

https://www.facebook.com/mohammad.a.arafat.3/videos/10157396518198478/?t=0

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর