,

অগ্নিকাণ্ডের পর ইমরান খান কর্মচারীদের আগে বের করে পরে বের হলেন

news-image

আন্তর্জাতিক ডেস্ক : নিজ দফতরে অগ্নিকাণ্ডের খবর পেয়ে আগে সহকর্মীদের বেরিয়ে যাওয়ার আদেশ দিয়েছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। সোমবার দুপুরের পর ইমরান খানের কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

পাকিস্তানের শীর্ষস্থানীয় গণমাধ্যম জিয়ো টিভি জানায়, অগ্নিকাণ্ডের সময় প্রধানমন্ত্রী ইমরান খান বোর্ড রুমে একটি বৈঠকে ছিলেন। আগুনের খবর পাওয়ার পরও তিনি বৈঠক ত্যাগ করেননি।

ধোঁয়া ছড়িয়ে যাওয়ার পর এ বিষয়ে তাকে জানানো হলে তিনি বলেন, অন্য কর্মকর্তা-কর্মচারীরা বের হওয়ার পর তিনি বের হবেন। প্রথমে অন্যদের বের করে তারপর ইমরান সেখান থেকে বের হন।

পাক প্রধানমন্ত্রী দফতরের মুখপাত্র জানান, প্রধানমন্ত্রী কার্যালয়ের ৬ষ্ঠ তলায় একটি বাথরুম থেকে অগ্নিকাণ্ডের সূচনা হয়। শর্টসার্কিট থেকে লাগা এ আগুন ওই তলা পেরিয়ে উপর তলায়ও ছড়িয়ে পড়ে। এ সময় পুরো ভবনে ধোঁয়া ছড়িয়ে পড়ে। তবে ফায়ার সার্ভিসের তৎপরতায় দ্রুতই আগুন নিয়ন্ত্রণে চলে আসে।

এ ঘটনায় প্রধানমন্ত্রী ইমরান খানসহ সবাই নিরাপদে রয়েছেন। সূত্র: জিয়ো টিভি উর্দু

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর