,

ফিরেই মোস্তাফিজের গর্জন

news-image

স্পোর্টস ডেস্ক : চার বছর পর ঢাকা প্রিমিয়ার লিগে ফিরে উইকেট পেতে মোস্তাফিজুর রহমানের লেগেছে ২ বল! প্রথম ওভারেই পেলেন ২ উইকেট। বৃষ্টিতে ম্যাচ বন্ধ হওয়ার আগে ২৩ রানে পেয়েছেন ৩ উইকেট—প্রিমিয়ার লিগে মোস্তাফিজের প্রত্যাবর্তনটা আরও ভালো হতে পারত কি না, সেই উত্তর আর জানার উপায় নেই। ৭ ওভারও পুরোপুরি বল করতে পারেননি। এর পরই বৃষ্টি। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে তাঁর দল শাইনপুকুর ক্রিকেট ক্লাব গাজী গ্রুপের বিপক্ষে ডি/এল পদ্ধতিতে হেরেছে ২১ রানে।

বৃষ্টিবাধায় গাজী গ্রুপ ক্রিকেটার্স-শাইনপুকুরের ম্যাচ নেমে আসে ৪৮ ওভারে। টস হেরে ব্যাটিংয়ে নামা শাইনপুকুর শুরুতেই পড়ে ব্যাটিং–বিপর্যয়ে। টপ অপর্ডারে সাদমান ইসলামের ৪০ আর লেজের দিকে দোলোয়ার হোসেনের ৪০ রানের ইনিংস শাইনপুকুরকে এনে দেয় ৯ উইকেটে ১৭৭ রানের স্কোর। ২৫ রানে ৪ উইকেট নিয়ে গাজী গ্রুপের সফলতম বোলার সানজিত সাহা।

১৭৮ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরুতেই মোস্তাফিজের বোলিং–তোপের পড়ে গাজী গ্রুপ। প্রথম ওভারেই বাঁহাতি পেসার তুলে নেন ২ উইকেট। অবশ্য তাঁর তৃতীয় শিকার মেহেদি হাসানের উইকেট নিয়ে অসন্তুষ্ট আছে গাজী গ্রুপের। শাইনপুকুর ২১.৫ ওভারে ৪ উইকেটে ১০৬ রান তোলার পর আবারও বৃষ্টিবাগড়া। পরে আর খেলা না হলে বৃষ্টি আইনে ২১ রানের জয় পায় গাজী গ্রুপ। শামসুর রহমান অপরাজিত ছিলেন ৫৩ রানে।

৬.৫ ওভারে ২৩ রানে ৩ উইকেট, ১ মেডেন—মেঘের গুড়াম-গুড়ুসের আগে ভালোই গর্জেছিল মোস্তাফিজের বোলিং।

বিকেএসপিতে প্রাইম ব্যাংককে ডি/এল পদ্ধতিতে ১৩৩ রানে হারিয়েছে মোহামেডান। রকিবুলের সেঞ্চুরিতে মোহামেডান ৯ উইকেটে করে ২৯৬ রান। বৃষ্টি আইনে ৩৯.১ ওভারে ২৮৪ রানের লক্ষ্যে খেলতে নেমে প্রাইম ব্যাংক করতে পারে ৯ উইকেটে ১৫০। সোহাগ গাজী নিয়েছেন ৪ উইকেট। অন্যদিকে বৃষ্টি আইনে বৃথা গেছে ব্রাদার্সের ফজলে রাব্বীর সেঞ্চুরি। ফজলের সেঞ্চুরিতে খেলাঘরের বিপক্ষে ৬ উইকেটে ২৭৬ রান করেছিল ব্রাদার্স। ডি/এল পদ্ধিতে খেলাঘরের লক্ষ্য দাঁড়ায় ২০ ওভারে ৭৩ রান, যেটি তারা পেরিয়ে যায় ৯ উইকেট হাত রেখে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর