,

‘সচিবালয়ের ভবনগুলোও আগুনের ঝুঁকির বাইরে নয়’

news-image

মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম বলেছেন, সচিবালয়ের ভবনগুলোও আগুনের ঝুঁকির বাইরে নয়। তবে এখানে শর্ট সার্কিট থেকে আগুন লাগার ঝুঁকি নেই বললেই চলে। অন্য কোনও কারণে আগুন ধরে গেলে এক্সিট সিস্টেম সেভাবে নেই।

সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিপরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের করা এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।তিনি বলেন, আমরা খুব তাড়াতাড়ি এ বিষয়ে বৈঠকে বসবো। সেখানে মন্ত্রণালয়গুলোর ঊর্ধ্বতন কর্মকর্তারা থাকবেন। তবে পিবিডব্লিওটিএ এর ব্যবস্থা নিচ্ছে। এসব ভবনে পুরোনো যে অগ্নিনির্বাপক ব্যবস্থা আছে সেগুলো চেক করে মেয়াদোত্তীর্ণগুলো প্রতিস্থাপন করা হবে।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, এ বিষয়ে মন্ত্রণালয়গুলোও তাদের নিজেদের উদ্যোগে ফায়ার এক্সিটের ব্যবস্থা নিচ্ছেন। পিডব্লিউডি এর ভবনগুলোর একটি ভালো বৈশিষ্ট্য হচ্ছে সবগুলো ভবনে সার্কিট ব্রেকার আছে। কোনো কারণে শর্ট সার্কিট হলে সঙ্গে সঙ্গে বিদ্যুৎ বন্ধ হয়ে আগুন আর অগ্রসর হবে না।

আগুন লাগার অন্য কোনও ঝুঁকি আছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আগুনের স্বাভাবিক ঝুঁকি আছে তবে যদি ভূমিকম্প হয় তাহলে আমাদের এই ভবনগুলোর ঝুঁকি বেশি। কারণ এসব ভবনের বেইজ অনেক দুর্বল।

 

/www.bd-pratidin.com

এ জাতীয় আরও খবর

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর

আরেক দফা বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

সাজুর মরদেহ বাড়ি ফিরেছে, রেবতি সরকার দাহ হয়েছেন ভারতে

কলেরার টিকা শুরু, পাবেন না অন্তঃসত্ত্বারা

রাভেন্নায় ফিরছেন রোনালদিনহো

খাগড়াছড়িতে ভারী বৃষ্টিতে সাজেকের সড়ক যোগাযোগ বন্ধ

শরিফুলের ৬ উইকেটে ঘুরে দাঁড়াল বাংলাদেশ