,

রাফিকে সিঙ্গাপুরে পাঠানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

news-image

অগিদগ্ধ মাদরাসাছাত্রী নুসরাত জাহান রাফিকে চিকিৎসার প্রয়োজনে সিঙ্গাপুরে পাঠানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেষ হাসিনা। আজ বিকেল সাড়ে ৫টার সময় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া ঢাকা মেডিক্যালে চিকিৎসাধীন নুসরাতকে দেখতে যান। এ সময় ঢাকা মেডিক্যালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জাতীয় সমন্বয়ক ডা. সামন্ত লাল সেনের সাথে প্রধানমন্ত্রীর কথা হয়।

এর পর ডা. সেন সাংবাদিকদের বলেন, আমরা প্রধানমন্ত্রীর নির্দেশনা পেয়েছি। তিনি নুসরাতকে উন্নত চিকিৎসার জন্য প্রয়োজনে সিঙ্গাপুরে নেওয়া নির্দেশ দিয়েছেন। এবং মেয়েটির চিকিৎসাব্যয় সরকার বহন করবে বলেও তিনি বলেছেন। আমরা এরই মধ্যে সিঙ্গাপুর হাসপাতালের সাথে কথা বলেছি। তারা এতটা বার্ন বা দগ্ধ রোগী নিতে চাচ্ছে না। তার পরও আমরা তাদের আমাদের প্রধানমন্ত্রীর কথা বলেছি। যদি তারা রাজি হয়, আমরা প্রস্তুতি নিচ্ছি, আজ রাতেই নুসরাতকে সিঙ্গাপুর পাঠানো হবে।

এর আগে শনিবার সকাল সাড়ে ৯টার দিকে ফেনীর সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদরাসা কেন্দ্রে আলিম পরীক্ষা দিতে গেলে ওই ছাত্রীর গায়ে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। দগ্ধ ছাত্রীর বাড়ি সোনাগাজী পৌরসভার চরচান্দিয়া গ্রামে। সে আলিম পরীক্ষার্থী।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর