,

এইচএসসি ও সমমান পরীক্ষার সময়সূচি পরিবর্তন

news-image

পবিত্র শবে বরাত এবং পাশাপাশি পরীক্ষা পড়ে যাওয়ায় শিক্ষার্থীদের সুবিধার জন্য এইচএসসি ও সমমান পরীক্ষার সময়সূচিতে কিছুটা পরিবর্তন আনা হয়েছে। চলমান এ পরীক্ষার মোট পাঁচ দিনের সূচিতে পরিবর্তন এনেছে সরকার।এর মধ্যে শবে বরাতের কারণে এক দিনের এবং পরীক্ষাগুলো পাশাপাশি পড়ে যাওয়ার অন্য চার দিনের পরীক্ষার সময়সূচি বদলে দেওয়া হয়েছে।

সোমবার (৮ এপ্রিল) বিকেলে আন্তঃশিক্ষা বোর্ডের সমন্বয় সাব কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. জিয়াউল হক এসব তথ্য জানান।

HSC

পরিবর্তিত সময়সূচি অনুযায়ী সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডগুলো থেকে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছে।পরিবর্তিত সূচি অনুযায়ী, আগামী ১৭ এপ্রিলের আরবি প্রথমপত্র, সংস্কৃত প্রথমপত্র এবং পালি প্রথমপত্রের পরীক্ষা ৯ মে বেলা দুইটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত অনুষ্ঠিত হবে। আগামী ১৮ এপ্রিলের আরবি দ্বিতীয়পত্র, সংস্কৃত দ্বিতীয়পত্র এবং পালি দ্বিতীয়পত্র অনুষ্ঠিত হবে ১১ মে বেলা দুইটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত অনুষ্ঠিত হবে। আগামী ২২ এপ্রিলের পদার্থ বিজ্ঞান, (তত্ত্বীয়) দ্বিতীয়পত্র, হিসাববিজ্ঞান দ্বিতীয়পত্র, যুক্তিবিদ্যা দ্বিতীয়পত্র এবং ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা (আবঃ) দ্বিতীয়পত্র ১২ মে সকাল ১০টা থেকে বেলা একটা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

আগামী ৪ মে’র গার্হস্থ্য বিজ্ঞান প্রথমপত্র সকাল ১০টা থেকে বেলা একটা পর্যন্ত নির্ধারিত সময়ের পরীক্ষা বেলা দুইটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

এছাড়া আগামী ৬ মে অনুষ্ঠিতব্য বিজ্ঞান দ্বিতীয়পত্র বেলা দুইটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত অনুষ্ঠিত হবে।উল্লেখ্য, গত ১ এপ্রিল থেকে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। এ পরীক্ষায় ১৩ লাখ ৫১ হাজার ৫০৫ জন শিক্ষার্থী অংশ নিচ্ছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর