,

মায়েশিয়ায় নিহত ৫ বাংলাদেশি শ্রমিকের নাম প্রকাশ

news-image

নিউজ ডেস্ক : মালয়েশিয়ার সেপাং শহরে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে নিহত ১১ জন শ্রমিকের নাম প্রকাশ করেছে দেশটির পুলিশ। একই সঙ্গে আহত ৩২ শ্রমিকের নামও প্রকাশ করা হয়েছে। নিহতদের মধ্যে ৫ এবং আহতদের মধ্যে ৭ বাংলাদেশি শ্রমিক রয়েছেন। তবে হতাহতদের বাড়ি বাংলাদেশের কোথায় এই রিপোর্ট লেখা পর্যন্ত সেটা জানানো হয়নি। খবর নিউজ স্ট্রেইট টাইমসের।

রবিবার স্থানীয় সময় রাত ১১টার দিকে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর সংলগ্ন এমএএস কার্গো কমপ্লেক্সের কাছে এ দুর্ঘটনাটি ঘটে। পুলিশ জানায়, তারা রাতে শিফটে কাজ করার জন্য কারখানায় যাচ্ছিলেন। পথিমধ্যে চালক বাসের নিয়ন্ত্রণ হারালে বাস খাদে পড়ে। এতে ঘটনাস্থলে ৯ এবং হাসপাতালে নেওয়ার পর আরও ২ জনের মৃত্যু হয়।

নিহত ৫ বাংলাদেশি হলেন মহিন (৩৭), মো. রাজিব মুন্সী (২৬), আল আমিন (২৫), মো. সোহেল (২৪) ও গোলাম মোস্তফা (২২)। তাদের মরদেহ সেরডং হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
এছাড়া আহত ৭ বাংলাদেশি হলেন নাজমুল হক (২১), রজবুল ইসলাম (৪৩), ইমরান হোসেন (২১) জাহিদ হাসান (২১), শামিম আলী (৩২), মো. ইউসুফ (২৭), মো. রাকিব (২৪)। এদের মধ্যে প্রথম তিনজন পুত্রজায়া হাসপাতালে এবং বাকি চারজন সেরডং হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর