,

শ্রীলংকা ক্রিকেটে নারী কেলেঙ্কারি

news-image

স্পোর্টস ডেস্ক : দীর্ঘদিন ধরে দুর্নীতির বেড়াজালে আবদ্ধ শ্রীলংকা ক্রিকেট। ইতিমধ্যে বিভিন্ন জুয়াড়ির সঙ্গে দেশটির একাধিক ক্রিকেটারের সম্পৃক্ত থাকার খবর পাওয়া গেছে। এবার নতুন বিতর্কের জন্ম দিল শ্রীলংকা ক্রিকেট। এক নারীর সঙ্গে একাধিক ক্রিকেটারের অবৈধ সম্পর্কে লিপ্ত হওয়ার খবর পেয়েছে লংকান গোয়েন্দা সংস্থা।

তবে সেই নারীর নাম আড়াল করেছেন গোয়েন্দারা। তাদের ধারণা, শ্রীলংকা ক্রিকেটের ক্ষতিসাধনের নেপথ্যে তার প্রভাব প্রবল। ভারতীয় জুয়াড়িদের সঙ্গে হাত মিলিয়ে স্থানীয় ক্রিকেটারদের প্রভাবিত করেন তিনি।

২০১৭ সালে জিম্বাবুয়ের বিপক্ষে শ্রীলংকার ওয়ানডে সিরিজে হারের পর গুরুত্বের সঙ্গে লংকান ক্রিকেট নিয়ে তদন্ত করছে আইসিসি। সেই তদন্তের জেরে বেরিয়ে আসছে নানা চাঞ্চল্যকর তথ্য। ফাঁস হচ্ছে গুমর, অপ্রিয় সত্য কথা।

প্রকাশ্যে এসেছে ওই নারীর পেশা তা-ই। বিভিন্ন ক্রিকেটারের সঙ্গে অনৈতিক সম্পর্ক স্থাপন করেন তিনি। জুয়াড়িদের সঙ্গেও অবকাশ যাপন করতে দ্বিধাবোধ করেন না।

বিশ্ব ক্রিকেটে দুর্নীতির বিরুদ্ধে কাজ করে আকসু। আইসিসি পরিচালিত সেই বিভাগকে তদন্তে সহযোগিতা করেননি শ্রীলংকার সাবেক অধিনায়ক সনাথ জয়াসুরিয়া। ফলে তাকে ক্রিকেটের সব ধরনের কর্মকাণ্ড থেকে দুই বছর নিষিদ্ধ করা হয়।

এ ছাড়া একজন ক্রিকেটারকে নেতিবাচক কর্মকাণ্ডে প্রলোভিত করার অভিযোগে বোলিং কোচ নয়ান জয়াসাকে নিষিদ্ধ করা হয়। সম্প্রতি দিলহারা লকুহেত্তিগের বিরুদ্ধেও অভিযোগ উঠেছে।

আকসু এখনও জিম্বাবুয়ে-শ্রীলংকা সেই সিরিজের চতুর্থ ওয়ানডের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেনি। ২০১৭ সালের ৮ জুলাই ম্যাচটিতে বৃষ্টি আইনে জয়ী হন জিম্বাবুইয়ানরা। তবে নানা প্রশ্ন থেকে যায়। এর পর বিগত ১৮ মাস ধরে তদন্ত চালিয়ে আসছে আইসিসি দুর্নীতি দমন ডিপার্টমেন্ট।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর