,

মালয়েশিয়ায় বাস খাদে পড়ে ৬ বাংলাদেশিসহ ১০ জন নিহত

news-image

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় ১০ জন নিহত হয়েছেন। এরমধ্যে ছয় জনই বাংলাদেশি। আহত হয়েছেন আরও ৩৪ জন। রোববার (৭ এপ্রিল) একেএল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের এমএএস কার্গো, জালান এস ৮ পেকেলিলিংয়ের পাশে এই দুর্ঘটনা ঘটে। এ সময় বাসটি নীলাই, নেগরি সেম্বিলান থেকে শ্রমিকদের নিয়ে আসছিল।

পুলিশ সূত্রে জানা গেছে, দুর্ঘটনার সময় শ্রমিক বহনকারী ওই বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে সেটি পার্শ্ববর্তী খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ৮ জন নিহত হন। পরে সার্ডাঙ্গ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় স্থানীয় সময় রাত ১১টার দিকে এই ঘটনায় গুরুতর আহত এক বিদেশি ও স্থানীয় বাস চালক মারা যান।কেএলআইএ ওসিপিডি সহকারী কমিশনার জুলকিফলি আদমশাহ বলেন, দুর্ঘটনার সময় বাসটি ৪৩ জন শ্রমিক বহন করছিল। তারা এমএএস কার্গোতে চুক্তি ভিত্তিক কাজ করতেন।

তিনি আরও জানান, গুরুতর আহত বাকি ৩৪ জনকে চিকিৎসার জন্য কাজাং, সার্ডাং ও পুত্রাজায়াসহ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।এ রিপোর্ট লেখা পর্যন্ত কারো নাম প্রকাশ করা হয়নি। তবে দুর্ঘটনার কারণ তদন্ত করছে পুলিশ।

এদিকে বাংলাদেশি শ্রমিক নিহত হওয়ার খবর পেয়ে পরিচয় শনাক্ত করতে চেষ্টা অব্যাহত রেখেছেন বলে জানিয়েছেন বাংলাদেশ হাইকমিশনের কল্যাণ সহকারী মো. মুকসেদ আলী।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর