,

বিশ্বরাজনীতি ও অর্থনীতিতে গুরুত্বপূর্ণ দেশ এখন বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী

news-image

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সবচেয়ে ভালো সম্পর্ক বিরাজ করছে। বাণিজ্যক্ষেত্রে দুই দেশ লাভবান হওয়ার আরও সম্ভাবনা রয়েছে। বাংলাদেশ এখন বিশ্বরাজনীতি ও অর্থনীতিতে গুরুত্বপূর্ণ দেশ। বললেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন।

আজ রোববার স্থানীয় সময় সকালে নিউইয়র্কের জেএফকে বিমানবন্দরে উপস্থিত সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দুই দেশের মাঝে বাণিজ্য সম্পর্ক, বিশ্বরাজনীতি নিয়ে আলোচনা হবে।

তিনি বলেন, বাংলাদেশে আমেরিকানদের সফরের বিষয়ে যুক্তরাষ্ট্রের রেড অ্যালার্ট জারি নিয়ে উদ্বেগের কোনো কারণ নেই। কোনো এক সামাজিক ওয়েবসাইটের সূত্র ধরে তারা এটা করেছে। এ ব্যাপারে আমরা যুক্তরাষ্ট্রকে বলেছি, এ সম্পর্কে আমাদের তথ্য দিতে।

এর আগে জেএফকে বিমানবন্দরে পররাষ্ট্রমন্ত্রীকে স্বাগত জানান জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মাসুদ বিন মোমেনসহ ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা। এ সময় আওয়ামী লীগের নেতা-কর্মীরা বিমানবন্দরে উপস্থিত ছিলেন। তারা ফুল দিয়ে পররাষ্ট্রমন্ত্রীকে স্বাগত জানান। পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটাই তার প্রথম যুক্তরাষ্ট্র সফর।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর