,

বৃদ্ধাঙ্গুলে চোট পেলেন মিরাজ

news-image

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের বাকি নেই দুই মাসও। মাহমুদউল্লাহর কাঁধের চোট নিয়ে এমনিতেই দুশ্চিন্তায় আছেন বাংলাদেশ দলের নির্বাচকেরা। সঙ্গে আজ নতুনে যোগ হলো মেহেদী হাসান মিরাজের বৃদ্ধাঙ্গুলে চোট। তবে আশার কথা হলো, এই অফ স্পিনারের চোট তাৎক্ষণিকভাবে গুরুতর মনে হয়নি বিসিবি চিকিৎসকের কাছে।

ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচে আজ মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে লিজেন্ডস অব রূপগঞ্জের মুখোমুখি হয়েছিল মিরাজের দল আবাহনী। প্রথমে ব্যাট করে মাত্র ১২২ রানে অলআউট হয়ে যায় আবাহনী। ফিল্ডিংয়ে নেমে মোসাদ্দেক হোসেনের করা ২৬তম ওভারে শর্ট কাভারে ফিল্ডিংয়ের সময় আঙুলে চোট পান মিরাজ। তাৎক্ষণিকভাবে কাতরাতে কাতরাতে মাঠ ছেড়ে উঠে আসেন। তাৎক্ষণিকভাবে আঙুলে আইস ব্যাগ লাগানো হয়। পরে বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরী পর্যবেক্ষণ করে জানান, মিরাজকে এক দিনের পর্যবেক্ষণে রাখা হয়েছে। আশা করা যাচ্ছে বিশ্রামেই সেরে যাবে এই ব্যথা।

চোট পাওয়ার আগে ৪ ওভার বল করে এক মেডেনসহ ২০ রান দিয়ে উইকেটশূন্য ছিলেন মিরাজ। আর ব্যাট হাতে ৯ বল খেলে রান করেছেন মাত্র ৫। বোঝাই যাচ্ছে, দিনটা একেবারেই খারাপ গিয়েছে মিরাজের। তাঁর দলের অবস্থাও হয়েছে যাচ্ছে তাই। টেবিলের শীর্ষ দুই দলের লড়াইয়ে রূপগঞ্জের কাছে পাত্তাই পায়নি আবাহনী। আগে ব্যাট করে মাত্র ১২২ রানে গুটিয়ে যায় তারা। জবাবে ৪ উইকেট হারিয়ে প্রায় ২৩ ওভার আগে খেলা শেষ করে দেয় রূপগঞ্জ।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর