,

এক সপ্তাহের মধ্যে পুরান ঢাকায় ফায়ার স্টেশন

news-image

আগামী এক সপ্তাহের মধ্যে পুরান ঢাকার কেমিক্যাল মার্কেটের আশপাশে একটি ফায়ার স্টেশন করা হবে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) মেজর এ কে এম শাকিল নেওয়াজ।রোববার (৭ এপ্রিল) পুরান ঢাকার আরমানিটোলায় ‘কেমিক্যাল এবং পারফিউমারি ব্যবসার সঙ্কট ও সমাধান’ বিষয়ে এক মতবিনিময় সভায় তিনি একথা জানান।মেজর শাকিল নেওয়াজ বলেন, ‘আমি কথা দিচ্ছি আগামী ৭ দিনের মধ্যে এই এলাকায় ফায়ার স্টেশন করা হবে। এ ছাড়াও যদি আমাদের জায়গায় দেয়া হয় তাহলে পুরান ঢাকায় আরও ৭-৮টি ফায়ার স্টেশন করে দেব।ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের পরিচালকের এই ঘোষণায় তাকে ধন্যবাদ জানান ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকন।

স্থানীয়দের উদ্দেশে মেয়র বলেন, আপনাদের প্রতি আমার অনুরোধ, পুরান ঢাকায় অব্যবহৃত জায়গা থাকলে আমাদের জানান। আমরা সেগুলো নিয়ে ফায়ার সার্ভিসকে দেব।মতবিনিময় সভায় এক ব্যবসায়ী মেয়রকে বলেন, পুরান ঢাকার নাজিমুদ্দিন রোডের পুরাতন কারাগারের গেটের সামনে ২-৩টা পানির গাড়ি রাখার জায়গা রয়েছে। এখানে একটি স্টেশন করার উদ্যোগ নিলে চকবাজার, মৌলভীবাজার ও ইমামগঞ্জ কাভার করবে।

এ বিষয়ে মেয়র বলেন, পুরাতন কারাগারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকল্প চলছে। এরপরও যদি সুযোগ থাকে, আপনারা আমার কাছে নকশা দেন, আমরা দেখব কী করা যায়।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, পুরান ঢাকার বাবুবাজার এলাকায় ফায়ার সার্ভিস স্টেশনটি তৈরি হবে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর