,

স্বরাষ্ট্রমন্ত্রী বললেন, অ্যালার্ট জারি করা যুক্তরাষ্ট্রের প্র্যাকটিস

news-image

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশে অবস্থানরত যুক্তরাষ্ট্রের নাগরিকরা কোনো হুমকির মুখে নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। আজ রোববার সকালে রাজধানীর মিরপুর পুলিশ স্টাফ কলেজে ‘ট্রান্স ন্যাশনাল ক্রাইম: সার্ক পারস্পেকটিভ’ শীর্ষক এক আন্তর্জাতিক কোর্সের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বাংলাদেশে অবস্থানরত যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য মার্কিন সরকার যে অ্যালার্ট জারি করেছে, তেমন কিছু এখানে ঘটেনি। তারা হুমকির মুখে নেই। এটা যুক্তরাষ্ট্রের একটা প্র্যাকটিস হয়ে গেছে। এ দেশে তারা ঝুঁকিতে নেই।’

এ সময় খালেদা জিয়ার মুক্তি প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী তিনি বলেন, ‘খালেদা জিয়া যদি প্যারোলে মুক্তির জন্য আবেদন করেন, তাহলে বিষয়টি চিন্তা-ভাবনা করে জানানো হবে।’

পাবনায় বেশকিছু চরমপন্থীর আত্মসমর্পণ প্রসঙ্গে আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘আগামী ৯ এপ্রিল পাবনার শহীদ আমিন উদ্দিন স্টেডিয়ামে ৬১৪ জন চরমপন্থী আত্মসমর্পণ করবেন। তাদের কৃতকর্মের জন্য তারা লজ্জিত। তারা ভালোর পথে আসবেন বলে আবেদন করেছেন। তার ভিত্তিতেই আত্মসমর্পণের ব্যাপারে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

আন্তর্জাতিক কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য দেন-পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মোহাম্মদ জাবেদ পাটোয়ারী ও স্বরাষ্ট্রসচিব মোস্তফা কামাল উদ্দীন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুলিশ স্টাফ কলেজের রেক্টর রৌশন আরা বেগম।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর