,

কালো জিরার ওষুধি গুণ

news-image

স্বাস্থ্য ডেস্ক : রান্নায় স্বাদ বাড়াতে অত্যন্ত প্রয়োজনীয় একটি উপাদান হলো কালো জিরা। তবে শুধু স্বাদ বাড়াতেই নয়, শরীরকে রোগমুক্ত রাখতেও সাহায্য করে এটি। প্রাচীনকাল থেকেই এই মশলার ব্যবহার হয়ে আসছে। কালো জিরাতে রয়েছে ফসফেট, ফসফরাস আর আয়রন, যা আমাদের স্বাস্থ্যের জন্য অনেক উপকারী।

এ ছাড়াও কালো জিরার একাধিক আশ্চর্য স্বাস্থ্যগুণ রয়েছে। এবার সেগুলো সম্পর্কে জেনে নিন-

১) পেটের সমস্যার সমাধান করতে কালো জিরা খেতে পারেন। এটি ভেজে গুঁড়ো করে আধা কাপ দুধের সঙ্গে মিশিয়ে খেতে পারলে তা পেটের অনেক সমস্যা দূরে করতে সাহায্য করবে।

২) কালো জিরাতে ফসফরাস নামক এমন এক উপাদান রয়েছে, যা শরীরের রোগ প্রতিরোধে ক্ষমতা বাড়িয়ে তোলে। এ ছাড়া শরীরের যেকোনো জীবাণুর সংক্রমণ ঠেকাতেও এটি অত্যন্ত কার্যকরী।

৩) বর্ষাকালে অনেকের মাথা যন্ত্রণা বা মাথা ঝিমঝিম করতে থাকে। এ ক্ষেত্রে একটা কাপড়ের পুঁটুলিতে কালো জিরা বেঁধে তা রোদে শুকাতে দিন। এর পর তা নাকের কাছে ধরলে মাথা ও বুকে জমে থাকা শ্লেষ্মা সহজেই বেরিয়ে যায়। আবার মাথা যন্ত্রণার অস্বস্তিও কমাতেও সাহায্য করে কালো জিরা।

৪) বিভিন্ন উপাদানের পাশাপাশি কালো জিরাতে রয়েছে আয়রন আর ফসফেট। যা শরীরে অক্সিজেনের ভারসাম্য রক্ষা করে। তাই শ্বাসকষ্টজনিত সমস্যা থেকে রেহাই পেতে এটি খুবই কার্যকরী!

৫) কালো জিরা দুর্দান্ত অ্যান্টি টক্সিনের কাজ করে। তাই নিয়মিত ও পরিষ্কার প্রস্রাবের জন্যও কালো জিরা খেতে পারেন। আবার মূত্রথলির সংক্রমণ ঠেকাতেও এটি উপকারী।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর