,

সারার পাশে সাইফ থাকছেন না!

news-image

বিনোদন ডেস্ক : বাবা শুধু তাকে ভালোবাসেন না, সব কাজে পাশেও থাকেন। তবে এবার আর বাবা সাইফকে পাশে পাচ্ছেন না বলিউড অভিনেত্রী সারা আলী খান। ব্যাপারটি অবিশ্বাস্য হলেও এটাই সত্যি। এতে প্রশ্ন উঠেছে, তবে কি সারা এমন কোন কাজ করলেন, যাতে মেয়ের পাশে থাকছেন না সাইফ?

ভারতের শীর্ষস্থানীয় এক গণমাধ্যম জানিয়েছে, এখন পর্যন্ত প্রায় সব কাজেই বাবা সাইফকে পাশে পেয়েছেন সারা। কিন্তু সে নিয়মের এবার ব্যতিক্রম হতে চলেছে। সারা সত্যিই সাইফকে পাশে পাচ্ছেন না, তবে সেটা তার আসন্ন ছবিতে।

জানা গেছে, কার্তিক আরিয়ান এবং সারা আলী খানকে নিয়ে নতুন একটি ছবি তৈরি করতে চলেছেন পরিচালক ইমতিয়াজ আলী। সে ছবির ঘোষণা আগেই করেছেন তিনি। প্রথমে শোনা গিয়েছিল, সে ছবিতে অভিনয় করবেন সাইফও। কিন্তু নিজেকে ওই প্রজেক্ট থেকে নাকি সরিয়ে নিয়েছেন অভিনেতা।

২০০৯-এ ইমতিয়াজ তৈরি করেছিলেন রোম্যান্টিক কমেডি ‘লাভ আজ কাল’। তারই সিক্যুয়েলের জন্য সম্ভবত সারা-কার্তিকের জুটির কথা ভেবেছেন পরিচালক। শোনা গিয়েছিল, কার্তিকের বাবার চরিত্রটিতে সাইফের অভিনয় করার কথা ছিল। কিন্তু শেষ পর্যন্ত সে ছবিতে সই করেননি এই অভিনেতা, এমনটাই খবর।

এ প্রসঙ্গে সাইফ বলেন, ‌‘‘যেকোনো চরিত্র যদি আকর্ষণীয় হয়, আর সময় পাই তাহলে করতে রাজি আমি। ইমতিয়াজ ‘লাভ আজ কালে’র সিক্যুয়েলে একটা চরিত্র অফার করেছিল। কিন্তু কাজটা করছি না। তবে ছবিটা নিয়ে আমি খুব উত্তেজিত। সারা ইমতিয়াজের সঙ্গে কাজ করছে। কার্তিক আছে। নতুনদের অনেক শুভেচ্ছা।’’

বর্তমানে তিন-চারটি ছবির কাজ নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন সাইফ। তাই সময়ের অভাবে ইমতিয়াজের অফার অভিনেতা নিতে পারলেন না বলে মনে করছেন ইন্ডাস্ট্রির একটা বড় অংশ।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর