,

নারায়ণগঞ্জে সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের দগ্ধ ৪

news-image

নিজস্ব প্রতিনিধি : নারায়ণগঞ্জের ফতুল্লার একটি বাসায় এলপি গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের মা-ছেলেসহ চারজন দগ্ধ হয়েছে। গতকাল শনিবার রাত নয়টায় সদর উপজেলার ফতুল্লার গিরিধারা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন- ফাতেমা বেগম (৩০), তার বড় ছেলে সাইফ আলী বেগ (১৫), মেয়ে ফারিহা আক্তার ফারজানা (১২) ও সাফওয়ান আলী (১০)। তাদের আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

সিদ্ধিগঞ্জের আদমজী ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার শাহজাহান মিয়া জানান, ফতুল্লার ২৫৫ গিরিধারা আবাসিক এলাকার বিসমিল্লাহ টুইনটাওয়ারের ছয়তলা ভবনের চারতলায় আব্দুর রহিমের স্ত্রী ফাতেমা বেগম এলপি গ্যাসের চুলায় রান্না করতে যায়। এ সময় ম্যাচের কাঠি জ্বালাতেই এলপি গ্যাসের লিকেজ থেকে পুরো ঘরে আগুন ধরে যায়। এই আগুনে ফাতেমা বেগমসহ তার তিন সন্তান দগ্ধ হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া জানান, ফতুল্লায় গ্যাসের চুলার আগুনে দগ্ধ চারজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আহতদের মধ্যে সাইফ আলী বেগের অবস্থা গুরুতর।

এ জাতীয় আরও খবর

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর

আরেক দফা বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

সাজুর মরদেহ বাড়ি ফিরেছে, রেবতি সরকার দাহ হয়েছেন ভারতে

কলেরার টিকা শুরু, পাবেন না অন্তঃসত্ত্বারা

রাভেন্নায় ফিরছেন রোনালদিনহো