,

মেঝেতে বসে জনগণের সঙ্গে কথা বললেন প্রধানমন্ত্রী ট্রুডো

news-image

অনলাইন ডেস্ক : নাগরিকরাই যে রাষ্ট্রের সবচেয়ে সম্মানিত ব্যক্তি তা আবারও প্রমাণ করলেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। নিজে মেঝেতে বসে রাষ্ট্রের সাধারণ নাগরিকদের বসতে দিয়েছেন চেয়ারে।

ঘটনাটি কানাডার টরোন্টো শহরের স্কারবোরো নামক স্থানে। আজ শনিবার ট্রুডো অনেকটা গোপনেই সেখানে যান। এবং সেখানেই সাধারণ নাগরিকদের চেয়ারে বসতে দিয়ে নিজে বসেছেন তাদের পায়ের কাছে।

স্থানীয় গণমাধ্যমগুলো বলছে, মেয়র জন টরিকে নিয়ে স্কারবোতে যান। তিনি সেখানে কমিউনিটি হাউজিংয়ের উন্নয়নে বড় ধরনের বিনিয়োগের ঘোষণা দেন।

ট্রুডো মনে করেন, তার দেশের একজন সাধারণ নাগরিক প্রধানমন্ত্রীর চেয়েও মর্যাদাবান। তাই তো তিনি নাগরিকদের পায়ের কাছে বসে তাদের খোঁজ খবর নিয়েছেন।

স্কারবোর বাংলাদেশি কমিউনিটির নেতা ও লিবারেল পার্টির আবুল আজাদ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ট্রুডোর কয়েকটি ছবি প্রকাশ করেছেন। যাতে দেখা যাচ্ছে, প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো হাঁটু গেড়ে মাটিতে বসে সঙ্গে কথা বলছেন নাগরিকদের সঙ্গে। আর নাগরিকরা সোফায় বসে তার সঙ্গে কথা বলছেন।

একজন নাগরিক যে দেশের সবচেয়ে সম্মানিত ব্যক্তি তার প্রমাণ দিতেই কানাডার প্রধানমন্ত্রী এমনটি করেন বলে ফেসবুকে অনেকে মন্তব্য করেছেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর