,

বন্ধু হারানোর বেদনা আসলে অনেক কঠিন : ফারুক

news-image

বিনোদন ডেস্ক : নায়ক আকবর হোসেন খান পাঠান (ফারুক) বলেন, ‘আমরা কি শুধুই এক সিনেমায় অভিনয় করেছি! আমার প্রাণের বন্ধু টেলিসামাদ। একে একে বন্ধু, প্রিয়জনরা হারিয়ে যাচ্ছে। এর মধ্যে আমাদের সিনেমার অনেক গুণী মানুষকে হারিয়েছি। এবার টেলি সামাদও চলে গেল। খবরটা পেয়েই মনটা খারাপ হয়ে গেল। বন্ধু হারানোর বেদনা আসলে অনেক কঠিন।’

টেলি সামাদের মৃত্যুর খবর যখন পেলেন তখন দুপুরের খাবার খাচ্ছিলেন। খবরটি শোনার পরই নির্বাক হয়ে গেলেন। খুব বেশিকিছু বলতেও পারলেন না ঢাকাই সিনেমার মিঞা ভাই খ্যাত নায়ক আকবর হোসেন খান পাঠান (ফারুক)। একসঙ্গে বেশকিছু সিনেমায় দেখা মিলেছে তাদের। নিজ নিজ ক্ষেত্রে চমক দেখিয়েছেন তারা।

আপনারা তো একসঙ্গে অনেক সিনেমায় অভিনয় করেছেন? আপনার অভিনীত ‘গোলাপী এখন ট্রেনে’ সিনেমায়ও অভিনয় করেছেন টেলি সামাদ।

টেলি সামাদ রাজধানীর স্কয়ার হাসপাতালে শনিবার বেলা ১টা ৩০ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৭৪ বছর। টেলি সামাদের মৃত্যুতে ঢালিউডে নেমে এসেছে শোকের ছায়া।

টেলি সামাদের বড় মেয়ে সোহেলী সামাদ কাকলী জানান, হাসপাতাল থেকে টেলি সামাদের মরদেহ তার রাজাবাজারের বাসায় নেওয়া হবে। সেখানে এলাকার মসজিতে বাদ এশা প্রথম জানাজা নামাজ অনুষ্ঠিত হবে। রোববার মুন্সীগঞ্জ সদরের নওগাঁ পারিবারিক কবরস্থানে মা-বাবার পাশে চির নিদ্রায় শায়িত হবেন এই গুণী অভিনেতা।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর