,

মুরগির প্রাণ বাঁচানোয় সেই শিশু পুরস্কৃত

news-image

অনলাইন ডেস্ক : সাইকেল চালাতে গিয়ে মুরগীর বাচ্চাকে ধাক্কা দিয়ে ফেলেছিলো। তাই দেরি না করে প্রতিবেশীর আহত মুরগির বাচ্চাটিকে নিয়ে হাসপাতালে পৌঁছে যায় মিজোরামের একটি শিশু। নিজের সঞ্চিত সব টাকার বিনিময়ে মুরগির প্রাণ বাঁচানোর আবেদনও জানায় সে।

ওই শিশুর মানবিকতা দেখে চমকে গিয়েছিলো সবাই। রাতারাতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় তার কাহিনি। ২৪ ঘণ্টা ঘুরতে না ঘুরতেই জানা গেলো, মানবিকতার সেই স্বীকৃতিও পেয়েছে সে।

মিজোরামের সাইরাংয়ের বাসিন্দা ডেরেক সি লালছানহিমাকে পুরস্কৃত করলো তার স্কুল। তাকে দেওয়া হয়েছে একটি প্রশংসাপত্র। যাতে লেখা ‘ওয়ার্ড অফ অ্যাপ্রিশিয়েসন’। ওই প্রশংসাপত্র নিয়ে ডেরেকের ছবি আবারও ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়।

সড়ক দুর্ঘটনা প্রায়ই ঘটে রাস্তাঘাটে। আমরা অনেকেই অযথা ঝামেলা এড়াতে দেখেও না দেখার ভান করে চলে যাই। এমনকী, যিনি ধাক্কা দিয়েছেন, সেই গাড়ি বা বাইক চালকও ভয়ে পালিয়ে যান।

অমানবিকতার এই রকম হাজারো উদাহরণের মধ্যে ডেরেক বুধবার সকলের কাছে হাজির হয়েছিল শুদ্ধ বাতাসের মতো। তার শিশুমনের পবিত্রতা নিয়ে সকলেই প্রশংসা করেছিল। তার পুরস্কারও পেল সে।

কিন্তু মুরগির বাচ্চাটিকে সে বাঁচাতে পারেনি। কারণ তার সাইকেলের চাকায় পিষ্ট হয়েই মুরগির ছানাটির প্রাণ যায়। তা সত্ত্বেও তার এই উদ্যোগ অবশ্যই শিক্ষা দিল সকলকে। জনকণ্ঠ

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর