,

ইউরোপীয় ইউনিয়ন ব্রিটিশ পাসপোর্ট থেকে বাদ

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ব্রিটেনের নতুন পাসপোর্টের কভার থেকে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এর নাম বাদ দিয়েছে যুক্তরাজ্য। ইউরোপীয় ইউনিয়ন থেকে আনুষ্ঠানিক বিচ্ছেদের আগেই এমন সিদ্ধান্ত নিলো দেশটির সরকার।

বিবিসির খবরে বলা হয়েছে, নতুন ব্রিটিশ পাসপোর্টের কভারে আগের মতো ইউরোপীয় ইউনিয়নের নাম থাকছে না। গত ৩০ মার্চ থেকে বার্গান্ডি বা লাল রঙয়ের নতুন এ পাসপোর্ট ইস্যু শুরুও হয়ে গেছে।

গত ২৯ মার্চ যুক্তরাজ্যের ইউরোপীয় ইউনিয়ন থেকে বের হয়ে যাওয়ার (ব্রেক্সিট) কথা ছিল। কিন্তু ব্রেক্সিট কার্যকর না হলেও ব্রিটিশ পাসপোর্টে তার বিচ্ছেদের কাজ ঠিকই শুরু হয়েছে গেছে।
এদিকে ব্রেক্সিট কার্যকর হওয়ার আগেই ব্রিটিশ পাসপোর্ট থেকে ইউরোপীয় ইউনিয়নের নাম বাদ দেয়ায় মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ এ পরিবর্তনকে স্বাগত জানালেও অনেকের কাছে এটা আবার বাড়াবাড়ি মনে হয়েছে।

অন্যদিকে যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে, ২৯ মার্চ ব্রেক্সিট কার্যকর হবে এমনটা ধরে নিয়েই তারা পরদিন থেকে ইউরোপীয় ইউনিয়নের নাম ছাড়া কভারের পাসপোর্ট ইস্যুর সিদ্ধান্ত নিয়েছিলেন। তবে যতদিন ব্রেক্সিট কার্যকর না হয় ততদিন আগের পাসপোর্টও ইস্যু হবে।
স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেন, ইউরোপীয় ইউনিয়ন লেখা থাক বা না থাক, ব্রিটিশ নাগরিকদের ভ্রমণে তা পার্থক্য সৃষ্টি করবে না। উভয় নকশাই বৈধ।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর