,

মন্ত্রী বললেন, একটা ইটে আঘাত করলে গোটা বিল্ডিং ভেঙে পড়তে পারে

news-image

নিজস্ব প্রতিবেদক : রাতারাতি পুরান ঢাকাকে ঝুঁকিমুক্ত করা সম্ভব নয় বলে জানিয়েছেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম। তিনি জানান, পুরান ঢাকার অবস্থা এতটাই নাজুক যে একটি বিল্ডিংয়ের একটা ইটে আঘাত করলে গোটা বিল্ডিং ভেঙে পড়তে পারে।

আজ শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘ঢাকা ইউটিলিটি রিপোর্টার্স অ্যাসোসিয়েশনে’র সংবাদ সম্মেলনে এ কথা জানান মন্ত্রী।

গণপূর্তমন্ত্রী রেজাউল করিম বলেন, ‘পুরান ঢাকায় একেবারে ঝুঁকিহীন অবস্থা করা সম্ভব নয় এ কারণে যে, সেখানে একটা ফায়ার ব্রিগেডের গাড়ি যাওয়ার মত অবস্থা নেই। আর গাড়ি যাওয়ার রাস্তা প্রশস্ত করতে হলে অনেক বিল্ডিং ভাঙতে হবে।’

তিনি আরও বলেন, ‘এটা এতটাই নাজুক পরিস্থিতি যে একটি বিল্ডিংয়ের একটা ইটে আঘাত করলে গোটা বিল্ডিং ভেঙে পড়তে পারে এমন স্থাপনাও রয়েছে।’

সেখানকার ভবনগুলো ভেঙে নতুন করে বানানোর জন্য সরকারের কাছে প্রস্তাব দেওয়া হবে বলেও জানান গণপূর্তমন্ত্রী।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর