,

খালেদা জিয়ার আবেদন করলে প্যারোলে মুক্তির বিষয়ে বিবেচনা : স্বরাষ্ট্রমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : সুনির্দিষ্ট কারণ দেখিয়ে আবেদন করলে কারাবন্দী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্যারোলে মুক্তির বিষয়টি বিবেচনা করবে সরকার। আজ শনিবার দুপুরে জামালপুরের দেওয়ানগঞ্জ বাহাদুরাদ এলাকায় একটি নৌ থানার ভবন উদ্বোধন অনুষ্ঠানে একথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

এর আগে ঢাকা থেকে হেলিকপ্টারযোগে বেলা ১১টায় দেওয়ানগঞ্জে পৌঁছান স্বরাষ্ট্রমন্ত্রী। বিকেল ৩টায় দেওয়ানগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এক জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন তিনি।

জামালপুর জেলা পুলিশ আয়োজিত ওই জনসভায় সভাপতিত্ব করবেন জেলা পুলিশ সুপার দেলোয়ার হোসেন। এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখবেন পুলিশের অতিরিক্তি আইজিপি (এডমিন অ্যান্ড অপস) মোখলেছুর রহমান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখবেন সাবেক বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মীর্জা আজম এমপি, সাবেক তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ, জামালপুর-২ এর সংসদ সদস্য ফরিদুল হক দুলাল, জামালপুর-৫ এর সংসদ সদস্য প্রকৌশলী মোফাজ্জফর হোসেন, ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি নিবাস চন্দ্র মাঝি, জেলা প্রশাসক আহমদ কবীর, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট বাকী বিল্লাহ, সাধারণ সম্পাদক ফারুক আহামেদ চৌধুরী।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর