,

জি এম কাদের এরশাদের অবর্তমানে জাপার ‌চেয়ারম্যান

news-image

নিজস্ব প্রতিবেদক : নিজের অবর্তমানে বা চিকিৎসাধীন অবস্থায় বিদেশে থাকাকালীন দলের কো-চেয়ারম্যান জি এম কাদেরকে জাতীয় পার্টির চেয়ারম্যান ঘোষণা করেছেন দলটির প্রতিষ্ঠাতা হুসেইন মুহম্মদ এরশাদ। গতকাল শুক্রবার রাতে এক সাংগঠনিক নির্দেশে তিনি এ ঘোষণা দেন।

এর আগে গত ৪ এপ্রিল জি এম কাদেরকে জাতীয় পার্টির (জাপা) কো-চেয়ারম্যান পদে পুনর্বহাল করা হয়। এদিন পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গত ২২ মার্চ পার্টির কো-চেয়ারম্যান পদ থেকে নিজ ভাই জি এম কাদেরকে সরিয়ে দেন এরশাদ। পরের দিন সংসদের বিরোধীদলের উপনেতা পদ থেকেও তাকে সরিয়ে দেওয়া হয়।

এর পর ২৭ মার্চ রংপুরে জি এম কাদেরকে কো-চেয়ারম্যান পদ থেকে অব্যাহতি দেওয়ায় প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে দলের চেয়ারম্যানের ওই সিদ্ধান্তের বিরোধীতা করে আন্দোলনের ঘোষণা দেন রংপুর সিটি করপোরেশন (রসিক) মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা। পরে আন্দোলনের মুখে জি এম কাদেরকে পুনর্বহাল করার আশ্বাস দেন এরশাদ।

এ জাতীয় আরও খবর

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর

আরেক দফা বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

সাজুর মরদেহ বাড়ি ফিরেছে, রেবতি সরকার দাহ হয়েছেন ভারতে

কলেরার টিকা শুরু, পাবেন না অন্তঃসত্ত্বারা

রাভেন্নায় ফিরছেন রোনালদিনহো

খাগড়াছড়িতে ভারী বৃষ্টিতে সাজেকের সড়ক যোগাযোগ বন্ধ

শরিফুলের ৬ উইকেটে ঘুরে দাঁড়াল বাংলাদেশ