,

অগ্নিঝুঁকিতে ৩৯ ভবন: ফায়ার সার্ভিস

news-image

ঢাকাসহ নারায়ণঞ্জ ও গাজীপুরের ৩৯টি ভবন চিহ্নিত করে, সেগুলো অগ্নিনিরাপত্তায় অতি ঝুঁকিপূর্ণ বলে ঘোষণা দিয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতর। একইসঙ্গে কর্তৃপক্ষ ও সাধারণ জনগণকে এ বিষয়ে সতর্ক করে ভবনগুলোতে ব্যানারও টাঙিয়ে দিয়েছে দফতরটি।সোমবার (০১ এপ্রিল) থেকে টাঙানো শুরু করা ফায়ার সার্ভিসের এসব ব্যানারে লেখা হয়েছে, ভবনটি অগ্নিঝুঁকিপূর্ণ। চিহ্নিত এসব ভবনের মধ্যে ঢাকার রয়েছে ২০টি, গাজীপুরের সাতটি এবং নারায়ণগঞ্জের ১২টি।

সংশ্লিষ্ট ভবনে ছাড়াও ঢাকা মহানগরের বিভিন্ন জায়গায় ভবনগুলোর নাম লিখে লিখে জনগণকে সচেতন করে আরও ব্যানার টাঙিয়ে দেওয়া হয়েছে। এসব ব্যানার দেখে দেখে অধিকাংশ মানুষের সচেতনতা বৃদ্ধি পাবে বলে আশা করছে ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) মেজর একেএম শাকিল নেওয়াজ বলেন, আমাদের পরিচালিত জরিপে ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত এবং এখনও ঝুঁকি নিরসনের উদ্যোগ নেওয়া হয়নি এমন সব মার্কেট, আবাসিক ভবন, বাণিজ্যিক ভবন, হাসপাতাল, শিল্পপ্রতিষ্ঠানসহ নানা স্থাপনায় এই কার্যক্রমের ধারাবাহিকতা অব্যাহত থাকবে।তিনি বলেন, মানুষের জীবনের নিরাপত্তা নিশ্চিত করাকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সর্বোচ্চ গুরুত্ব দিয়ে থাকে। এ কারণে জীবনের ঝুঁকি রয়েছে, এমন সব স্থাপনায় এই কার্যক্রম চালু থাকবে।

চিহ্নিত এসব স্থাপনাতে বারবার তাগিদ দেওয়া সত্ত্বেও কর্তৃপক্ষ নিরাপত্তা বাস্তবায়নে কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। তাই ফায়ার সার্ভিস এ উদ্যোগ নিয়েছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর