,

ঢাকায় ক্যাম্পাস খুলতে আগ্রহী একাধিক ব্রিটিশ বিশ্ববিদ্যালয়

news-image

ব্রিটিশ ডিগ্রি প্রোগ্রাম বাংলাদেশে চালু করা যায় কিনা তা নিয়ে বেশ কয়েকটি ব্রিটিশ বিশ্ববিদ্যালয় বাংলাদেশি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা চালাচ্ছে। এটি চালু হলে বাংলাদেশে শাখা ক্যাম্পাসের মাধ্যমে বিভিন্ন কোর্স পড়ার সুযোগ হবে।এ বিষয়ে রাজনৈতিক নেতাদের সঙ্গে আলোচনা করতে যুক্তরাজ্যের এশিয়া ও প্যাসিফিক মন্ত্রী মার্ক ফিল্ড দু’দিনের সফরে ঢাকায় এসেছেন। শুক্রবার তিনি ঢাকায় পৌঁছেছেন।

ঢাকায় শাখা ক্যাম্পাস খুলতে হলে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন এবং শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন প্রয়োজন। শুক্রবার যুক্তরাজ্য দূতাবাস থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মার্ক ফিল্ড প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মধ্যম আয়ের দেশে উন্নীত হওয়ায় যুক্তরাজ্য কীভাবে বাংলাদেশকে তার সহায়তা অব্যাহত রাখতে পারে সে বিষয়ে মার্ক ফিল্ড প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করবেন। মার্ক ফিল্ড সুশাসন ও গণমাধ্যমের স্বাধীনতা নিয়েও আলোচনা করবেন।

এই সফরে মার্ক ফিল্ড বাংলাদেশ ক্রিকেট টিমের সঙ্গেও দেখা করবেন। কারণ, এবারের বিশ্বকাপ ইংল্যান্ডে অনুষ্ঠিত হবে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর