,

ময়মনসিংহ সিটিতে আওয়ামী লীগের মেয়র প্রার্থী টিটু

news-image

ময়মনসিংহ সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন ইকরামুল হক টিটু। শুক্রবার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে অনুষ্ঠিত আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির এক সভায় মনোনয়নের বিষয়টি চূড়ান্ত করা হয়। আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

১৪ অক্টোবর ময়মনসিংহ পৌরসভা থেকে সিটি কর্পোরেশনের উন্নতি হওয়া গেজেট প্রকাশ হওয়ার পর, বিলুপ্ত হয় ইকরামুল হক টিটুর পৌরসভার মেয়র পদ। দুই দিন পরই ১৬ অক্টোবর তাকেই সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ দেয়া হয়।

আড়াইশ বছর পুরনো জেলা ময়মনসিংহ। এরপর ১৮৬৯ সালে গঠন হয় ময়মনসিংহ পৌরসভা। পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করে গেজেট প্রকাশ করা হয়েছে গত ১৪ অক্টোবর। ময়মনসিংহ হচ্ছে দেশের ১২তম সিটি কর্পোরেশন।

উল্লেখ্য, ময়মনসিংহ সিটি নির্বাচনে ভোট ৫ মে। ৮ এপ্রিল মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। ১০ এপ্রিল মনোনয়নপত্র যাচাই-বাছাই এবং ১৭ এপ্রিল প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর