,

পেঁয়াজভর্তি ট্রাকে সাড়ে ১৪শ’ বোতল ফেন্সিডিল, আটক ২

news-image

সাতক্ষীরার তালায় পেঁয়াজভর্তি ট্রাকে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা সাড়ে ১৪শ’ বোতল ফেন্সিডিলসহ দুইজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার সকালে উপজেলার নওয়াপাড়ার ধলবাড়িয়া এলাকা থেকে পুলিশ তাদের আটক করে।

আটককৃতরা হলেন, ট্রাক ড্রাইভার সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার চালিতাবাড়িয়া গ্রামের কাউছার খাঁর ছেলে রেজাউল করিম বাবু ও হেলপার শহরের ইটাগাছা গ্রামের মোস্তাফিজুর রহমানের ছেলে শফিকুল ইসলাম।

তালা সার্কেলের সহকারি পুলিশ সুপার হুমায়ুন কবির জানান, ভোমরা স্থল বন্দর থেকে পেঁয়াজভর্তি একটি ট্রাক (সাতক্ষীরা-ট ১১-০১০১) ঢাকার উদ্দেশ্য ছেড়ে যাচ্ছিল। এ সময় ট্রাকে বিপুল পরিমান ফেন্সিডিল আছে এমন গোপন সংবাদের ভিত্তিতে তালা উপজেলার ধলবাড়িয়া নামক স্থানে তল্লাসি চালায়। পরে ট্রাকের ভিতর থেকে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা সাড়ে ১৪শ’ বোতল ফেন্সিডিল জব্দ করা হয়।

এ ঘটনায় পুলিশ ট্রাকসহ ট্রাকের চালক ও হেলপারকে আটক করেছে। তিনি আরো জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর