,

রাজধানীর বারিধারায় ভবনে আগুন

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর গুলশানের এফ আর টাওয়ার, ডিএনসিসির কাঁচাবাজারের অগ্নিকাণ্ডের রেশ কাটতে না কাটতেই এবার বারিধারা এলাকার একটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা রাসেল শিকদার বার্তা সংস্থা ইউএনবিকে বলেন, বারিধারার সোহরাওয়ার্দী এভিনিউয়ের ওই ভবনের সিঁড়ির বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আজ শুক্রবার সকাল ৭টা ২৭ মিনিটে আগুনের সূত্রপাত।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে বলে জানান ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা। তবে আগুনের ক্ষয়ক্ষতি সম্পর্কে কিছু বলেননি তিনি।

এর আগে গত ২৮ মার্চ গুলশানের এফ আর টাওয়ারে অগ্নিকাণ্ডে ২৫ জনের মৃতদেহ উদ্ধার করা হয়। পরে আহতদের মধ্যে হাসপাতালে আরো একজন মারা যান।

এ ঘটনার দুদিন পরই ৩০ মার্চ গুলশান ১-এর ডিএনসিসি মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে কোনো হতাহতের ঘটনা না ঘটলেও মার্কেটের প্রায় আড়াইশ’ ব্যবসায়ী সর্বস্বান্ত হন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর