,

আপনিও কিনতে পারেন দ্বীপ

news-image

অনলাইন ডেস্ক : ছোটবেলায় রবিনসন ক্রুসোর গল্প পড়ে কার না দ্বীপে থাকার ইচ্ছে জেগেছিল। কেউ কেউ হয়তো নিজের একটা দ্বীপ হোক, এমন কল্পনাও করেছে। এবার সত্যি সত্যি দ্বীপের মালিক হতে পারেন আপনিও। অবিশ্বাস্য মনে হলেও এমন কিছু দ্বীপ রয়েছে, যা কিনা বেশ অল্প দামেই কিনে নিতে পারবে যে কেউ।

এমনই এক দ্বীপের নাম ফোর্ট ক্যারল। এটি আমেরিকার মেরিল্যান্ড স্টেটের বাল্টিমোরে অবস্থিত। এই দ্বীপটি মূলত বানানো হয়েছিল আমেরিকার সামরিক বাহিনীর জন্য। বর্তমানে এই দ্বীপটির মালিক মেরিল্যান্ড নামে একজন। তিনি চাইছেন দ্বীপটি বিক্রি করে দিতে; কিন্তু ক্রেতা পাচ্ছেন না। চাইলে যে কেউ কিনে মালিক হতে পারেন দ্বীপটির। জানা যায়, প্রথমে দ্বীপটি বাল্টিমোর মেয়রের মালিকানাধীন ছিল।

পরে ১৯৫৮ সালে তা বিক্রি করা হয় বেঞ্জামিন আইজেনবার্গ নামে এক ব্যক্তির কাছে। তিনি ভেবেছিলেন, ওই দ্বীপে ক্যাসিনো আর কিছু হোটেল গড়ে তুলবেন। কিন্তু পুরো দ্বীপটি ছিল পাখিদের অভয়ারণ্য। এসব স্থাপনা গড়ে তুলতে গেলে প্রাকৃতিক সৌন্দর্য বিনষ্ট হবে ভেবে তিনি এ সিদ্ধান্ত থেকে সরে আসেন। বর্তমানে এই দ্বীপটির মালিক সেই আইজেনবার্গেরই নাতনি মেরিল্যান্ড।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর