সোমবার, ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপি যা বলল কূটনীতিকদের

news-image

নিউজ ডেস্ক : বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা, চিকিৎসা সেবা ও তার মামলা সম্পর্কে বিদেশি কূটনীতিকদের অবহিত করেছে বিএনপি।

এ সময় খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য বিশেষায়িত হাসপাতালে নেয়ার অপরিহার্যতার কারণ তুলে ধরেন নেতারা।

এছাড়া একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে জাতীয় ঐক্যফ্রন্টের শুনানি, উপজেলা নির্বাচনে ভোটারদের অনাগ্রহসহ চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কূটনীতিকদের ব্রিফ করেন নেতারা।

বৃহস্পতিবার রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে এই বৈঠক হয়।

বিকাল সাড়ে ৪টা থেকে এক ঘণ্টার বৈঠকে জাপান, নরওয়ে, প্যালেষ্টাইনের রাষ্ট্রদূত ছাড়াও যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন, অস্ট্রেলিয়া, জার্মানি, তুরস্ক, ইন্দোনেশিয়া, মিয়ানমার, ভারত, পাকিস্তান, মরক্কো, সুইজারল্যান্ডসহ ২১টি দেশের কূটনীতিক অংশ নেন। এছাড়াও ছিলেন ইউরোপীয় ইউনিয়নসহ কয়েকটি সংস্থার কূটনীতিকরা।

বিএনপি নেতাদের মধ্যে ছিলেন- মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু, ইকবাল হাসান মাহমুদ টুকু, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল, বিএনপি নেতা জেবা খান, মীর হেলাল, ইসরাক হোসেন প্রমুখ।

বৈঠক শেষে গয়েশ্বর চন্দ্র রায় সাংবাদিকদের বলেন, এটি একটি নিয়মিত বৈঠক। প্রতি মাসেই আমরা কূটনীতিকদের সঙ্গে মতবিনিময় করে থাকি। আজকের বৈঠকে দেশের সার্বিক পরিস্থিতিসহ বিভিন্ন বিষয় আলোচনা হয়েছে। আমাদের নেত্রী খালেদা জিয়া গুরুতর অসুস্থতা ও তার মুক্তির প্রক্রিয়ার বিষয়টি আলোচনায় উঠেছে।

সূত্র জানায়, বৈঠকের প্রায় পুরোটো সময়ই বিএনপি চেয়ারপারসনের স্বাস্থ্য ও মামলার বিষয়ে কূটনীতিকদের ব্রিফ করেন বিএনপি নেতারা। শুরুতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর লিখিত বক্তব্য দেন।

তার বক্তব্যের পরে কূটনীতিকরা খালেদা জিয়ার অসুস্থতা, তার চিকিৎসা নিয়ে নানান প্রশ্ন রাখেন। কয়েকজন কূটনীতিক জানতে চান- সরকারী হাসপাতালে কেনো তার চিকিৎসা সম্ভব না। জবাবে বিএনপি নেতারা সম্প্রতি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের চিকিৎসার ঘটনার প্রসঙ্গ তুলে ধরেন।

খালেদা জিয়ার শারীরিক অবস্থা তুলে ধরে নেতারা কূটনীতিকদের বলেন, তিনি এতোই অসুস্থ হয়ে পড়েছেন এখন কক্ষেও চলাচল করতে পারছেন না। তাকে সবসময়ই সাহায্য করতে হচ্ছে। তার শোল্ডার ফ্রোজেন হয়ে যাচ্ছে, বাম হাত, ডান হাত নাঁড়াতে পারছেন না, হাঁটতে পারছেন না। মাথাও সোজা করে রাখতে পারছেন না। যিনি সুস্থ অবস্থায় গত বছর ফেব্রুয়ারি মাসে হেঁটে হেঁটে কারাগারে গেলেন। আজকে তাকে হুইল চেয়ার ব্যবহার করতে হচ্ছে।

এ জাতীয় আরও খবর

দেশে নিবন্ধিত গণমাধ্যম প্রায় দুই হাজার : তথ্যমন্ত্রী

ছাত্রলীগ ধরিয়ে দিলে ১০ হাজার টাকা পুরস্কারের ঘোষণা

আদালতে বিচারককে উদ্দেশ করে বিতর্কিত মন্তব্য ইনুর

চীনের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

বিটিভির আয় ৮ কোটি, ব্যয় ২৫৪ কোটি টাকা

দেশে গ্যাস মজুদ ৭.৬৩ টিসিএফ, দৈনিক ঘাটতি ১১৪৬ মিলিয়ন ঘনফুট

সেনা মোতায়েন নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

আর্জেন্টিনা-অস্ট্রিয়া: পরিসংখ্যানে কে এগিয়ে

মায়ের সঙ্গে পুনর্মিলনে আবেগে ভাসলেন কেপ ভার্দের গোলরক্ষক

তারেক রহমান-আনোয়ার ইব্রাহিম বৈঠক অনুষ্ঠিত

চলন্ত মোটরসাইকেলে ইটের আঘাতে আহত যুবকের মৃত্যু