,

মহানবীকে (সা.) সম্পর্কে চরম অবমাননাকর মন্তব্য, রংপুরে শিক্ষক আটক

news-image

ডেস্ক রিপোর্ট:  রংপুরের তাজহাট সরকারি কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের শিক্ষক প্রভাত চন্দ্র শ্রেণিকক্ষে পাঠদানের সময় মহানবী হযরত মুহাম্মদ (সা.) সম্পর্কে ‘অবমাননাকর’ মন্তব্য করায় আটক করেছে পুলিশ।
এলাকাবাসীর বিক্ষোভের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার (২ এপ্রিল) দুপুরে ওই ইনস্টিটিউট থেকে তাকে আটক করা হয়।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার (১ এপ্রিল) সকালে তাজহাট সরকারি কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের ষষ্ঠ ব্যাচের ক্লাস নেওয়ার সময় সিনিয়র শিক্ষক প্রভাত চন্দ্র মহানবী হযরত মুহাম্মদকে (সা.) নিয়ে ‘চরম অবমাননাকর’ মন্তব্য করেন। এতে তাৎক্ষণিক শিক্ষার্থীরা প্রতিবাদ জানিয়ে অধ্যক্ষ বরাবর ওই শিক্ষকের ব্যাপারে ব্যবস্থা গ্রহণের জন্য দাবি জানান।

মঙ্গলবার সকালে বিষয়টি জানাজানি হলে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ইনস্টিটিউটের প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার ও শাস্তির দাবিতে বিক্ষোভ করেন।
একই সময়ে বিক্ষুব্ধ এলাকাবাসী তাজহাট মোড়ে ঢাকা-কুড়িগ্রাম-লালমনিরহাট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকে। এতে মহাসড়কে প্রায় এক ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকে। পরে ঘটনাস্থলে উপস্থিত হয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ বিষয়ে সরকারি কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের অধ্যক্ষ কৃষিবিদ মোহাম্মদ আলী জানান, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। পুলিশ প্রভাত চন্দ্রকে আটক করে নিয়ে গেছে। এ ঘটনায় মামলা দায়ের করা হবে জানান তিনি।
এ বিষয়ে তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ রোকনুজ্জামান বলেন, ওই শিক্ষকের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।
সূত্র: বাংলাদেশ টুডে

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর